ফুঁসছে সমুদ্র, নিম্নচাপের জেরে দিঘা-মন্দারমণিতে আছড়ে পড়তে পারে ১৫ ফুট উঁচু ঢেউ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফুঁসতে শুরু করেছে সমুদ্র।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। দিঘা-মন্দারমণিসহ রাজ্যের উপকূলে জারি হয়েছে প্রবল সতর্কবার্তা। ১২ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে সমুদ্র তীরবর্তী অঞ্চলে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে। মৎস্যজীবীদের জন্যও দিয়েছে সতর্কবার্তা।

৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। দিঘা ও সমুদ্র তীরবর্তী এলাকায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

দিঘা-মন্দারমণি থেকে তাজপুর-বকখালিতে মাইকিং

দিঘা-মন্দারমণি থেকে তাজপুর-বকখালিতে মাইকিং

সেই কারণে দিঘা-মন্দারমণি থেকে তাজপুর-বকখালিতে মাইকিং করে সমুদ্র তীরবর্তী এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র ফুঁসে উঠতে পারে যে কোনও মুহূর্তে। প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে। সমুদ্রের তীরে পর্যন্ত যাওয়া নিষেধ। পর্যটকদের থাকতে হচ্ছে হোটেলবন্দি হয়ে। এর ফলে পর্যটকরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসছেন দিঘা-মন্দারমণি থেকে।

ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস হবে

ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস হবে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওড়িশা উপকূলের দিকে সরে যাবে এই নিম্নচাপ। তাই প্রবল বর্ষার সম্ভাবনা নেই। নেই ঝড়েরও সম্ভাবনা। তবে সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস হবে। মূলত দিঘা, মন্দারমণি, তাজপুর ও বকখালি সতর্কতা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+