বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে ঢুকছে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টি-মেঘলা আকাশ দোল পর্যন্ত

এখনও দোলের রঙে রেঙে ওঠেনি বাংলা। এখনও শীতের আনুষ্ঠানিক বিদায় ঘটেনি। তবু মাত্রা ছাড়া গরমে হাঁসফাঁস অবস্থা। এই অস্বস্তিকর অবস্থার মধ্যেই শান্তির বারি নিয়ে এল উচ্চচাপ বলয়।

কলকাতা, ৮ মার্চ : এখনও দোলের রঙে রেঙে ওঠেনি বাংলা। এখনও শীতের আনুষ্ঠানিক বিদায় ঘটেনি। তবু মাত্রা ছাড়া গরমে হাঁসফাঁস অবস্থা। মাঝ ফাল্গুনেই গরম থাবা বসিয়েছিল বাংলায়। এই অস্বস্তিকর অবস্থার মধ্যেই শান্তির বারি নিয়ে এল বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি উচ্চচাপ বলয়। আবহবিদদের মতে, ওই উচ্চচাপ বলয় জলীয় বাষ্পকে ঢুকিয়ে দিচ্ছে উপকূলবর্তী জেলা গুলিতে। তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যে।

আলিপুর হাওয়া অফিস সূত্র জানানো হয়েছে, আপাতত তিন-চার দিন স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে, তেমনই মেঘলা আকাশ থাকবে আপাতত দোল পর্যন্ত। রবিবার থেকেই মেঘ-রৌদ্রের খেলা চলছে। ফল রোদ চড়লেও গরম সে অর্থে অনুভূত হয়নি। বুধবার সকাল থেকে নেমেছে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। সকাল থেকেই রোদের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন।

বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে ঢুকছে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টি-মেঘলা আকাশ দোল পর্যন্ত

কিন্তু ফাগুনের আকাশে কেন মেঘের ঘনঘটা? আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। ফলে সামুদ্রিক জলীয় বাষ্প হু হু করে ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে। তার জেরেই মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। জলীয় বাষ্প ঢুকে ছড়িয়ে পড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+