প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় রেললাইনে জল। ফলে ট্রেন চলছে ধীরগতিতে। প্রায় সব ট্রেনই অনেক লেটে চলছে। এনজেপি স্টেশনে অপেক্ষায় শত শত যাত্রী। বিভিন্ন স্টেশনে আটকে একাধিক দুরপাল্লার ট্রেন

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় রেললাইনে জল জমেছে। ফলে ট্রেন চলছে ধীরগতিতে।

প্রায় সব ট্রেনই অনেক লেটে চলছে। এনজেপি স্টেশনে অপেক্ষা করছেন শত শত যাত্রী।

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে কিষাণগঞ্জেও রেললাইনে জল। রবিবার ভোররাত থেকে বীরভূমের মুরারই-এ আটকে রয়েছে নিউ জলপাইগুড়িগামী দার্জিলিং মেল। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে দুরপাল্লার আরও বেশ কয়েকটি ট্রেন। উত্তরবঙ্গ ও অসমগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। নিমতিতা স্টেশনে আটকে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস। কুমেদপুর স্টেশনে আটকে অসমগামী কামরূপ এক্সপ্রেস।

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেনে বন্ধ এসি। ফুরিয়ে যাচ্চে খাবার জল। যে সব পরিবারে ছোট বাচ্চা রয়েছে, তাঁদের দুর্ভোগটা আরও বেশি। দুর্ভোগে পড়া মানুষজন কলকাতায় ফিরে যাবেন কিনা তা ঠিক করে উঠতে পারছেন না। কেননা সেক্ষেত্রে আদৌ কলকাতায় ফেরার ট্রেন মিলবে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে রেল সূত্রে খবর, উত্তরবঙ্গ এক্সপ্রেসকে মালদা স্টেশন থেকে শিয়ালদায় ফেরত পাঠানো হচ্ছে।

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে রেল পথে জল জমেছে । ফলে ট্রেন চলছে ধীরগতিতে। আবার কোথাও নদীর জলোচ্ছ্বাসের জন্য রেল সেতুতে ট্রেন চালানো হচ্ছে ধীর গতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+