Jyotipriya Mallik: রেশন থেকে পাচার গমের আটাই কি বাজারে প্যাকেটে বিক্রি হতো? তথ্য খুঁজছে ইডি

সাধারণ মানুষের জন্য চাল, গম দেয় সরকার। আর সেই খাদ্যশস্যই বাইরে চলে যায়! শুধু বাইরে চলে যাওয়াই নয়। বাজারে যে প্যাকেটজাত আটা বিক্রি হয়, সেগুলির মধ্যেও রেশনের গমের আটা আছে। এমনই মনে করছেন তদন্তকারীদের একাংশ। কিছু সংস্থার মাধ্যমে এভাবেই প্যাকেটজাত আটা বাইরের বাজারে চলে গিয়েছে বছরের পর বছর।

ইডির আধিকারিকরা একের পর এক জায়গায় হানা দিচ্ছেন। দিন পেরিয়ে ম্যারাথন তল্লাশি চলেছে। প্রচুর কাগজপত্র সংগ্রহ করেছেন তারা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কতটা জড়িত? সেইসব তথ্য সাজানোর কাজ করছেন ইডির আধিকারিকরা। তদন্তে নেমে হতবাক হচ্ছেন আধিকারিকরাও।

Jyotipriya Mallik

রেশনের খাদ্যশস্য বাইরে পাচার হতে যেত। একথায় অনেকাংশেই নিশ্চিত তদন্তকারীরা। বাকিবুর রহমানের কর্মকাণ্ড দেখে সেই বিষয়ে জোরালো দাবি করছেন আধিকারিকরা৷ রেশনের গম বাইরে পেশানো হত। সেই পেশানো আটা প্যাকেটজাত হত। বাজারে বিক্রির জন্য বেরিয়েও যেত। এমনও মনে করছেন অনেকে। তার মানে খোলা বাজারে যে সব আটা পাওয়া যায়, সেগুলির মধ্যে রেশনের গমের আটা থাকছে?

ইডির আধিকারিকরা দাবি করছেন, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশন ব্যবস্থায়। একটা চেইন সিস্টেম তৈরি হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক কতটা এই কাজের মধ্যে যুক্ত? এই প্রশ্ন স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই করা হচ্ছে। ইডির আধিকারিকরা বলছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী এই কাজের সঙ্গে জড়িত। তার মাথা থেকেই এই দুর্নীতির ষড়যন্ত্র চলত।

সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল। খাদ্য দফতরেও এই জাল বিস্তৃত। এমনই মনে করছেন তদন্তকারীরা। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দুর্নীতি বিশালা ডালপালা মেলেছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় এর কোনও কিছু ঘুনাক্ষরে জানতেন না! একথা মোটেও বিশ্বাস করতে রাজি নয় তদন্তকারীরা।

হাওড়ার উলুবেড়িয়ার একটি আটাকলে শনিবার থেকে ম্যারাথন তল্লাশি চলেছিল। রবিবার দুপুরে ইডির আধিকারিকরা সেখান থেক বেরোন। সংস্থার কলকাতার অফিসেও ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়েছে। সংস্থার অন্যতম মাথাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘ সময়।

দুর্নীতির জাল যে অনেকটাই গভীরে। এই ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা। কোন পথে তদন্তের জল এগোয়। তাই এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+