আনন্দপুরের অগ্নিকাণ্ডে একাধিক মৃত্যু! বেআইনি জলাভূমি ভরাটেই কী গড়ে উঠেছিল গুদাম? উঠছে নানান প্রশ্ন
আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু'টি গুদাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা। এই পরিস্থিতির মধ্যে এখন নতুন করে এক প্রশ্ন উঠছে। সেটি হল, এই গুদাম দু'টি কী বেআইনিভাবে জলাভূমি বুজিয়ে তৈরি করা হয়েছিল?

পরিবেশ কর্মীরা অভিযোগ করেছে যে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের জমি ভরাট করেই গুদামটি তৈরি করা হয়েছিল। আর এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে RAMSAR তালিকাভুক্ত। ১৯৮২ সালে ভারত এই চুক্তিতে সই করে। দেশের ৯৬টি ওয়েটল্যান্ডের মধ্যে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অন্যতম। আর সেই সংরক্ষিত এলাকাতেই নির্মাণ করা নিয়ে উদ্বেগ আরও বেড়ে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, কলকাতার পূর্ব দিকের জলাভূমিটি হল শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থার একটি বড় অংশ। কলকাতার উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে জায়গার অভাবে শহর ক্রমেই পূর্ব দিকে ছড়িয়েছে। আর এই সুযোগেই বছরের পর বছর জলাজমি ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ। এই নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তিও জানাচ্ছেন পরিবেশকর্মীরা।
বিরোধী দলগুলি দাবি করছে যে, টাকা নিয়ে জলাভূমি ভরাটের কাজ চলছে এবং প্রশাসনের একাধিক মানুষ তা দেখেও চুপ করে রয়েছে। যদিও দমকলমন্ত্রী জানিয়েছেন যে, জলাভূমি ভরাট করা তাঁর দপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে না। এতে আরও প্রশ্ন উঠেছে যে, তাহলে দেখভালের দায়িত্ব কার?
অন্যদিকে আবার, ওই গুদামে কার্যত কোনও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠে এসেছে। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞ ও বিরোধীদের মত, এই অগ্নিকাণ্ড শুধুই দুর্ঘটনা নয়, বেআইনি নির্মাণ, পরিবেশ ধ্বংস এবং নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলার দিকেই আঙুল তুলছ।












Click it and Unblock the Notifications