শিলিগুড়িতে ছাত্রী অপহরণে কিডনি পাচার চক্রের যোগ? তদন্তে পুলিশ

শিশু পাচার চক্র নিয়ে উত্তাল রাজ্য। এরই মধ্যে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে কিডনি পাচার চক্র! শিলিগুড়ির ছাত্রী অপহরণের ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে উঠে এসেছে কিডনি পাচার চক্রের তত্ত্ব

শিলিগুড়ি, ৮ এপ্রিল : শিশু পাচার চক্র নিয়ে উত্তাল রাজ্য। এরই মধ্যে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে কিডনি পাচার চক্র! শিলিগুড়ির এক ছাত্রীকে অপহরণের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে এসেছে কিডনি পাচার চক্রের তত্ত্ব। অপহৃতী ছাত্রী নিজেই এই অভিযোগ এনেছে তদন্তকারীদের কাছে। পুলিশও এই অভিযোগ পেয়ে খতিয়ে দেখছে বিষয়টি।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। অচৈতন্য হয়ে পড়ে সে। যখন জ্ঞান ফেরে, দেখে সে একটি বন্ধ ঘরে রয়েছে। তখন বাইরে কিডনি সংক্রান্ত কথা বার্তা শুনতে পায় সে। এরপর ফাঁক বুঝে সে কোনওরকমে পালিয়ে আসে অপহরণকারীদের কবল থেকে।

শিলিগুড়িতে ছাত্রী অপহরণে কিডনি পাচার চক্রের যোগ? তদন্তে পুলিশ


কোনওরকমে বাড়ি ফিরেই সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অভিভাবকদের সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে এই ঘটনা জানায়। স্কুলের তরফ থেকে শিক্ষিকারা ও ওই ছাত্রীর অভিভাবকরা থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগে কিডনি চক্রের কথাও উল্লেখ করা হয়।

ওই ছাত্রী পুলিশকে জানায়, মঙ্গলবার ছুটির পর স্কুলগেটের সামনে মায়ের জন্য অপেক্ষা করছিল সে। তখনই একটি ভ্যান তার সামনে এসে দাঁড়ায়। সেই ভ্যান থেকে একজন যুবক মুখে রুমাল চাপা দিয়ে ভ্যানে তুলে নিয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন, অভিযুক্তরা ধরা প়ড়লে কিডনি পাচার চক্রের হদিশ মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+