ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ! পুজোর বাংলায় লাল সতর্কতা, ৬ জেলায় ক্ষতির আশঙ্কা হাওয়া অফিসের

ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ! পুজোর বাংলায় লাল সতর্কতা, ৬ জেলায় ক্ষতির আশঙ্কা হাওয়া অফিসের

গভীর নিম্নচাপ (depression) আছড়ে পড়তে চলেছে ভারতের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে। আগামীকাল বিকেল নাগাদ এই নিম্নচাপ (weather) আছড়ে পড়ার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলা প্রশাসনকে এব্যাপারে সতর্ক করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে প্রচার।

এগোচ্ছে গভীর নিম্নচাপ

এগোচ্ছে গভীর নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের সুস্পষ্ট নিম্নচাপ, আরও একটু শক্তিশালী হয়ে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার অবস্থান কলকাতা থেকে ৩৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় তা আরও শক্তিশালী হয়ে, অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে, অতিগভীর নিম্নচাপ হিসেবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে, ২৩ অক্টোবর বিকেল নাগাদ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়, ২২ ও ২৩ অক্টোবর হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হবে উপকূলবর্তী জায়গায়।

 সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সতর্কতা জারি আবহাওয়া দফতরের

২২ অক্টোবর উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, এছাড়াও পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, এবং উপকূল সন্নিহিত জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ অক্টোবরের জন্য হলুদ সতর্কতা জারি করা হলেও, ২৩ অক্টোবরের জন্য আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূল সন্নিহিত জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২২ ও ২৩ অক্টোবর ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে ২৩ অক্টোবর ৩০ থেকে ৪০ কিমি বেগে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

মৎস্যজীবী এবং বন্দরে সতর্কবার্তা

মৎস্যজীবী এবং বন্দরে সতর্কবার্তা

২৪ অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে ওইদিন পর্যন্ত মৎস্যদীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাদের জন্যও জারি করা হয়েছে লাল সতর্কতা। হুগলি, সাগর এবং পোর্ট ব্লেয়ারেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

 জল জমতে পারে

জল জমতে পারে

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, নিচু জায়গাগুলি জলমগ্ন হতে পারে। কলকাতা ছাড়াও পাশের জেলাগুলির পুরসভা এলাকাগুলিতে জল জমতে পারে। কাঁচা রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+