নতুন করে অশান্তি ধুলিয়ানে, তৃণমূল বিধায়ক মণিরুলকেও হেনস্তার অভিযোগ! চারপাশজুড়ে এখনও ছড়িয়ে পুড়ে যাওয়া গাড়ি-বাস

Waqf (Amendment) Act Protests: বিক্ষোভের নামে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তাণ্ডব! পুড়ল বাস-গাড়ি। এমনকী জাতীয় সড়কের ধারে যে সমস্ত বাড়ি-দোকানপাট রয়েছে সেখানেও অবাধে ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলা থেকে রক্ষা পায়নি আজিমগঞ্জের গেটম্যানের অফিস। সম্পূর্ণ অফিস একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মূলত ওই লাইনে সিগন্যালিংয়ের কাজ চলত গেটম্যানের অফিস থেকে।

পাওয়ার রুম সহ সমস্ত কিছু ভেঙে দেওয়াতে আজ শনিবার সকাল থেকে কার্যত বিধ্বস্ত ট্রেন চলাচল। যদিও শুক্রবার রাত থেকেই বিএসএফের নিরাপত্তায় গোটা মুর্শিদাবাদ। আজ শনিবার সকাল থেকে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়েই চলছে বিএসএফের রুট মার্চ। একই সঙ্গে চলছে ধরপাকড়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Waqf Amendment Act Protests

Waqf (Amendment) Act Protests: জারি বিএনএসের ১৬৩ ধারা

এই ঘটনার (Waqf (Amendment) Act Protests) পরেউ সুতি, সামসেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় বিএনএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে। যা আগের ১৪৪ ধারার অনুরূপ। ফলে যে কোনও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে। এমনকী ইন্টারনেটও বন্ধ রয়েছে বলে দাবি। নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে সেজন্য প্রত্যেক এলাকায় বিএসএফের সঙ্গে পুলিশ টহল দিচ্ছে। করা হছে পিকেটিংও।

Waqf (Amendment) Act Protests: নতুন করে অশান্তি

যদিও শনিবার সকাল থেকে নতুন করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে ধুলিয়ান পুর এলাকায় উত্তেজনার খবর। শুধু তাই নয়, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। বিধায়কের দাবি, বিক্ষোভকারীরা তাঁকে হেনস্তা করা হয়েছে।

বাড়িতে পর্যন্ত হামলার চেষ্টা হয়েছে। নিরাপত্তারক্ষী থাকায় কোনও রকমে বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান মনিরুল ইসলাম। যদিও পুলিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই বিষয়ে নতুন করে কোনও আপডেট দেওয়া হয়নি।

Waqf (Amendment) Act Protests: চারপাশে ধ্বংসের ছবি

ওয়াকফ আইন বাতিলের (Waqf (Amendment) Act Protests) দাবিতে প্রতিবাদ শুরু হলেও পরে তা তাণ্ডবের আকার নেয়। আর তা কীভাবে চলে তা শনিবার সকাল হতেই স্পষ্ট। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুড়ে যাওয়া একের পর এক বাইক-গাড়ি। সরকার বাস কীভাবে জ্বালিয়ে দেওয়া হয় সেই ছবিও স্পষ্ট সকালে। রাতে সামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়।\ ভাঙচুর চালানো হয়েছে একের পর এক সরকারি অফিসেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+