Waqf (Amendment) Act 2025: থমথমে জঙ্গিপুর, ১৬৩ ধারা জারি করে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা! বন্ধ ইন্টারনেট

Waqf (Amendment) Act 2025: মঙ্গলবার থেকেই ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হয়েছে দেশে। আর এর মধ্যেই একেবারে ধন্ধুমার কাণ্ড ঘটে যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর (Murshidabad's Jangipur area)। আক্রান্ত হতে হয় পুলিশকেও। আর এই ঘটনার পরেই রঘুনাথগঞ্জ, সুতি পুলিশ স্টেশনের অন্তগত বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি করা হল বিএনএসের ১৬৩ ধারা। নয়া এই আইনের ১৪৪ ধারার রূপান্তর। ফলে যে কোনও ধরনের জমায়েতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

পাশাপাশি মিটিং, মিছিল এমনকী সমাবেশের উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। গোটা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। কোনও ভুয়ো তথ্য যাতে না ছড়াতে পারে সেজন্যেই এহেন সিদ্ধান্ত। তবে ঘটনা কেন্দ্র করে আতঙ্কের মধ্যে জেলার সাধারণ মানুষ। অন্যদিকে নয়া আইনকে (Waqf (Amendment) Act 2025) নিয়ে রাজ্যের কোথাও কোনও অশান্তি না ছড়ায় সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে বলেও খবর।

waqf bill

Waqf (Amendment) Act 2025: থমথমে গোটা এলাকা

ঘটনার পর থেকে বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে। কিন্তু গোটা এলাকা সম্পূর্ণ থমথমে। শুনশান রাস্তাঘাট। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়াতে পারে সেজন্য প্রত্যেক জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। নামানো হয়েছে র‍যাফ সহ পুলিশের বিশেষ ফোর্সকেও। এমনকী মুর্শিদাবাদ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা সকাল থেকে পথে রয়েছেন। বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। কীভাবে এত বড় ঘটনা ঘটল ত্যা বিস্তারিত পর্যালোচনা পুলিশ আধিকারিকরা করেছেন বলেও জানা যাচ্ছে।

Waqf (Amendment) Act 2025: কি হয় মঙ্গলবার?

Waqf (Amendment) Act 2025 বাতিলের দাবিতে জঙ্গিপুর সহ একাধিক জায়গায় আন্দোলনে নামে সংখ্যালঘুরা। আর তা পরে ভংকর আকার নেয়। বিশেষ করে বিভিন্ন জায়গায় চলা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উত্তেজিত জনতা পুলিশের উপর আঘাত হানে। একের পর এক পুলিশেরত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কার্যত একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। প্রায় দুপুর গড়িয়ে রাত হয়ে যায় দফায় দফায় আন্দোলন-বিক্ষোভ চলে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিরোধীদের তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপির দাবি, চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের ঘটনাকে ধামাচাপা দিতেই সরকার হিংসায় উত্তেজনা দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছে বিজেপি। এই বিষয়ে পুলিশ প্রশাসনকেও আক্রমন শানিয়েছে বিরোধীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+