Vande Bharat Express: ক্রিসমাসে হাওড়া-পুরী বন্দে ভারতের ওয়েটিং লিস্ট ৩৬৯! কী করবেন এবার
Vande Bharat Express: মাত্র একদিনের ছুটি এবং তিনদিনে একেবারেন চুটিয়ে মজা। এমনই হতে চলেছে এবার বড়দিন। ক্রিসমাস এবার সোমবার। এর আগে শনিবার এবং রবিবার। বহু সংস্থাতেই শনিবার ছুটি থাকে। ফলে একেবারে তিনদিনের লম্বা ছুটি। আর ছুটি মানেই বেড়াতে যাওয়ার তোড়জোড়। ইতিমধ্যে সেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।
আর তা স্পষ্ট রেলের ওয়েটিং লিস্ট দেখেই। ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। বিশেষ করে পুরীগামী ট্রেনগুলির উপর বিশাল চাপ। ধানবাদ এবং ভুবনেশ্বরের মধ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল (Indian Rail)। কিন্তু আগামী ২২ ডিসেম্বর থেকে একেবারে দীর্ঘ ওয়েটিং লিস্ট ট্রেনে। ফলে বহু যাত্রীই হাওড়া থেকে সোজা পুরীগামী ট্রেনের খোঁজ করছে।

এমনটাই জাগরণে প্রকাশিত খবরে উঠে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী, যাত্রীদের বড় অংশ বন্দে ভারতে (Vande Bharat Express) চেপে পুরী যাওয়ার চেষ্টা করছে। আর সেই কারণে বন্দে ভারতের টিকিটের জন্যে হুড়োহুড়ি অনেক বেশি। কিন্তু ২২ ডিসেম্বর থেকে এই ট্রেনে (Vande Bharat Express) বুকিং একেবারে সম্পূর্ণ। শুধু তাই নয়, ২২ ডিসেম্বর ওয়েটিং লিস্ট ১৯০, ২৩ তারিখ ৩৬৯, ২৪ ডিসেম্বর ২৯০ পর্যন্ত ওয়েটিং লিস্ট।
শুধু তাই নয়, সে রাজ্যে ক্রিসমাসের সময় দিল্লি, মুম্বাই এবং রাজস্থানগামী ট্রেনগুলিও (Vande Bharat Express) ফুল হয়ে গিয়েছে। ২৩ ডিসেম্বর মুম্বই মেলের থার্ড এবং সেকেন্ড এসি-তে কোনও জায়গা নেই। এমনকি ২২ তারিখও সমস্ত শ্রেণিতেও ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ। এমনকি হাওড়া-শিয়ালদহ রাজধানীতে ২২ ডিসেম্বর কোনও জায়গা নেই বলেই প্রকাশিত খবরে জানা গিয়েছে। শিয়ালদহ-বিকানের দুরন্ত এক্সপ্রেসেও ছবিটা এক। আগামী ২১শে ডিসেম্বর সম্পূর্ণ ট্রেনের আসন।
রাজস্থানগামী অনেক ট্রেনেই (Vande Bharat Express) জায়গা নেই এখনও। তবে বেড়াতে তো যেতেই হবে। আর তাই ধানবাদ হয়ে রাজস্থান যায় এমন দুটি ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে বলেই খবর। আগামী ৭ থেকে ২৮ ডিসেম্বর বিকানের-কলকাতা প্রতাপ এক্সপ্রেস এবং ৮ থেকে ২৯ ডিসেম্বর 12496 কলকাতা-বিকানের প্রতাপ এক্সপ্রেসে একটি অতিরিক্ত তৃতীয় এসি কোচ যুক্ত করা হবে।
শুধু তাই নয়, 19608 মাদার-কলকাতা এক্সপ্রেসে আগামী ৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর এবং 19607 কলকাতা-মাদার এক্সপ্রেসে ৭ থেকে ২৮ ডিসেম্বর একটি তৃতীয় এসি কোচ যুক্ত করা হবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications