নবীন বরণের অনুষ্ঠানে অশ্লীল নাচ ঘিরে শোরগোল ডোমকলে, দেখুন ভাইরাল ভিডিও
স্বল্পবসনাদের চটুল নাচ ঘিরে উত্তাল ডোমকল কলেজ।
নিছক নবীন বরণের অনুষ্ঠান। স্কুলের গণ্ডী পেরিয়ে কলেজের বৃহত্তর বৃত্তে পা রাখা নতুন পড়ুয়াদের বরণ করে নেওয়া। আর সেই বরণ অনুষ্ঠানকে ছাপিয়ে স্বল্পবসনাদের চটুল নাচ ঘিরে উত্তাল ডোমকল কলেজ।

ছাত্ররা এমন জলসা বসাল যা ফেল করিয়ে দেবে কুরুচিকর নাচের আসরকেও। একদল স্বল্পবসনা হিন্দি গানের তালে শরীরী বিহঙ্গে দর্শককে যৌন আবেদনে মাতিয়ে তুলল। ছাত্র-ছাত্রীরা তার মজা করল, ভিডিও তুলল। তা সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গিয়েছে।
শিক্ষার জায়গায় এমন ঘটনা ঘটতে পারে তা ভাবা যায় না। কলেজের পরিচালন সমিতি বা অধ্যাপকেরাই বা কী করে এর অনুমতি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অধ্যক্ষের অবশ্য দাবি, অনুমতি দেওয়া হয়নি। এমন অনুষ্ঠান হয়েছে বলে তারা জানেন না। তবে ঘটনা হল, বারবার রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গন বা জলসায় এই নিম্নরুচির দৃশ্যই ফুটে উঠছে।












Click it and Unblock the Notifications