মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে অনুষ্ঠান! অশ্লীল নাচের অনুষ্ঠান আয়োজনে অভিযুক্ত তৃণমূল নেতা
দবপুরে অভিনেত্রী তথা দলের প্রার্থী মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে অনুষ্ঠান। চলল অশ্লীল নাচের অনুষ্ঠান।
যাদবপুরে অভিনেত্রী তথা দলের প্রার্থী মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে অনুষ্ঠান। ভাঙড়ের নিমকুড়িয়ায় চলল অশ্লীল নাচের অনুষ্ঠান। সূত্রের খবর অনুযায়ী, অনুমতি না থাকা অভিযোগে গভীর রাতে অনুষ্ঠান বন্ধ করে দেয় কাশীপুর থানার পুলিশ। এলাকায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

যাদবপুর থেকে মিমি চক্রবর্তী জিতেছেন প্রায় ৩ লক্ষের মতো ভোটে। যার মধ্যে শুধু ভাঙড় থেকেই লিড ছিল একলক্ষের মতো। সেই আনন্দেই অনুষ্ঠানের আয়োজন। সূত্রের খবর অনুযায়ী, শানপুকুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা আনসার মোল্লা এই অনুষ্ঠানের আয়োজক। রবিবার সন্ধে থেকে অনুষ্ঠান চলতে থাকে। রাতে পুলিশের কাছে অশ্লীল নাচের অভিযোগ যায়। অনুমতি না থাকা অভিযোগে গভীর রাতে অনুষ্ঠান বন্ধ করে দেয় কাশীপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠানের প্রতিবাদ করেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। যদিও এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রভাবশালী তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
অশ্লীল নাচের সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে যাওয়া নতুন কিছু নয়। ২০১৩ সালে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এক নর্তকীর সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তৃণমূলের এক নেতাকে।












Click it and Unblock the Notifications