রাজভবনের পিস রুমে জমা হচ্ছে ভোটের অভিযোগ, কী ব্যবস্থা নেবেন রাজ্যপাল বোস?

রাজ্যপাল সিভি আনন্দ বোস সদা সতর্ক। রাজ্যের লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়। সেজন্য আগেই বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজভবনে খোলা হয়েছে পিস রুম। সেখানে একের পর এক অভিযোগ আসছে বলে খবর।

রাজ্যপাল রাজ্যে ভোটের সময় কোনও রকম হিংসা চান না। হিংসা রুখতে দ্রুত, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল৷ আজ প্রথম পর্যায়ের ভোটে উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোট চলছে৷ কোচবিহার কেন্দ্রে ভোটে বেলা অবধি একাধিক ঘটনা, হিংসার ছবি সামনে আসছে৷

Cv Ananda Bose

রাজ্যপাল সব বিষয় খতিয়ে দেখার জন্য পিস রুম খুলেছেন। সেখানে টেলিফোন রাখা আছে৷ ফোন বেজে উঠছে বিভিন্ন জায়গায়। অভিযোগের কথা উঠে আসছে টেলিফোনে। সেই অভিযোগ খাতায় বুথ, পার্ট নম্বর সহযোগে লিখে রাখা হচ্ছে। প্রবল ব্যস্ততায় রাজভবনের পিস রুম।

রাজভবনে পিস রুমের ব্যস্ততা দেখা গিয়েছে। সেখানে ঘন ঘন বেজে চলেছে ফোন। একাধিক অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় থেকে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে বলা হয়েছে, রাজভবনে পিস রুম থেকে সিইও দফতরে সকাল থেকে কোনও অভিযোগ আসেনি বা জমা পড়েনি।

এবারের ভোট যাতে রাজ্যে শান্তিপূর্ণ হয়, সেজন্য আবেদন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আজ শুক্রবার সকালেই পৌঁছে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে। সেখানে তিনি শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার জন্য পুজো দেন।

এদিন রাজ্যপালের কয়েকটি কর্মসূচি আছে৷ সেই সব সেরে তিনি রাজভবনে ফিরে আসবেন। তারপর পিস রুমেই তিনি কাটাবেন। এই কথা শোনা গিয়েছে। তিনি কী ব্যবস্থা নেবেন? সেই প্রশ্নও উঠছে। রাজ্যপাল কোচবিহার যেতে পারেননি৷ তাঁকে সেখানে যেতে বারণ করে নির্বাচন কমিশন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+