আধার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে, তৃণমূল প্রতিনিধি দলকে আশ্বস্ত করল নির্বাচন কমিশন

আধার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই বার্তাই দেওয়া হয়েছে। আশ্বস্ত হয়েছেন তৃণমূল প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। আর সেজন্যই আরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।

সোমবার তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে যায়। সেই দলে ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁরা দেখা করেন। সেক্ষেত্রে তৃণমূল প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার৷

trinamool congress

সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রায় হাজারের উপর সাধারণ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এই বিষয়ে কমিশন আশ্বস্ত করেছে। কোনও ব্যক্তির সঙ্গে আধার কার্ড না থাকলেও সমস্যা নেই৷ অন্য বৈধ নথি থাকলে তিনি ভোট দিতে পারবেন।

বাংলায় জেলা স্তরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে সংবেদনশীল এলাকার জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিগুলিতে পুলিশ, আইটি, আবগারি, জিএসটি এবং ইডি অফিসাররা থাকবেন। এছাড়াও অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার সদস্যরা থাকবেন।

এই প্রথম পশ্চিমবঙ্গের জন্য এই জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। এমনই কথা শোনা গিয়েছে। কিন্তু কেন এই কমিটি তৈরি হচ্ছে? এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। সারা দেশেই এই কমিটি গঠিত হবে। রাষ্ট্রীয় সংস্থাগুলিও কমিটির অংশ হবে। এই কথাই তৃণমূলের প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে চোপড়ার চার শিশুর মৃত্যুর ঘটনাও তোলা হয়েছে। বিএসএফের ড্রেন তৈরির সময় মাটি চাপা পড়ে সম্প্রতি চার শিশু মারা যায়। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিশনকে তাদের রেমিটের মধ্যে বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

২০২১ সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। বাহিনী বহু এলাকায় রুটমার্চ করে। সাধারণ মানুষের বাড়ির দরজায় আঘাত করেছিল বাহিনীর জওয়ানরা। এমন অভিযোগ উঠেছিল অনেক জায়গায়। সাধারণ মানুষের মধ্যে ভয় ধরে গিয়েছিল সেই সময়। সাধারণ মানুষকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷ স্মারকলিপিতে এই বক্তব্য রাখা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী এবার যাতে রাজ্যে যথাযথ নিয়ম মেনে কাজ করে৷ যেন আইনের প্রয়োজন অনুসারে পদক্ষেপ করে। সেই বিষয়ে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।

Fact Check

দাবি

সিদ্ধান্ত

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+