সবং-এ উপনির্বাচন, একাধিক জায়গায় বাধার অভিযোগ বিরোধীদের
বৃহস্পতিবার সকাল আটটা থেকে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে। মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ হওয়ার জেরে আসনটি শূন্য হয়েছিল।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে। মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ হওয়ার জেরে আসনটি শূন্য হয়েছিল। ভোট শুরুর পর বেশ কিছু জায়গা থেকে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেসের ঘাঁটি হিসেবেই পরিচিত সবং। ২০১৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে সবং থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন মানস ভুঁইয়া। বলা যেতে পারে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু নির্বাচিত হওয়ার মাস কয়েক পরেই তিনি তৃণমূলে যোগ দেন। এর পর রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি আসনটি ছেড়ে দেন।

উপ নির্বাচনে মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করেছে তৃণমূল। ২০১৬-তে বাম-কংগ্রেস জোট হলেও এই উপ-নির্বাচনে জোট হয়নি। কংগ্রেসের তরফে দাঁড় করানো হয়েছে চিরঞ্জীব ভৌমিককে। অন্যদিকে সিপিএম প্রার্থী রীতা মণ্ডল। বিজেপি প্রার্থী জেলার প্রাক্তন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য।
কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট চলছে সেখানে। বুধবার সকাল থেকেই এলাকায় এলাকায় টহল দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে রাতের দিকে সবং-এর বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গিয়েছে।
ভোট শুরু হওয়ার পর কাঁটাবেড়িয়া, পেড়ুয়াসহ একাধিক জায়গা থেকে বিরোধী এজেন্টরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
Voting for by-election in West Bengal’s Sabang, underway. TMC's Gita Bhunia, Congress' Chiranjib Bhowmick, BJP's Antara Bhattacharya and CPI(M)candidate Rita Mandal are among the top contenders pic.twitter.com/PgE2Rn9kWT
— ANI (@ANI) December 21, 2017












Click it and Unblock the Notifications