এখানে ভোটাররা প্রার্থীকে টাকা দেন ভোটের জন্য, উল্টো ছবি বাংলারই গ্রামে

এখানে ভোটাররা প্রার্থীকে টাকা দেন ভোটের জন্য, উল্টো ছবি বাংলারই গ্রামে

এতদিন কী দেখেছেন, ভোট কিনতে লুকিয়ে চুরিয়ে প্রার্থী টাকা দিচ্ছেন ভোটারকে। এখানে কিন্তু একেবারে উল্টো ছবি। এখানে ভোটারা টাকা দেন প্রার্থীকে। ভোট করারর খরচ স্বরূপ প্রার্থীর হাতে টাকা গুঁজে দিয়ে আসেন ভোটাররা। বাংলার ভোট এবার সাক্ষী থাকল এরেবারে বিপরীতধর্মী এই ঘটনার।

ভোটারদের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে আগে

ভোটারদের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে আগে

প্রথম দফার ভোটের আগে এক তৃণমূল প্রার্থী ও এক বিজেপির প্রার্থীর বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ ওঠে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রচারে বেরিয়ে ভোটারদের টাকা বিলোচ্ছেন। তারপর ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথীর বিরুদ্ধেও খরচ দিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়।

চাকুলিয়ার বিনারগাঁওয়ে ভোটাররা টাকা তুলে দিলেন প্রার্থীকে

চাকুলিয়ার বিনারগাঁওয়ে ভোটাররা টাকা তুলে দিলেন প্রার্থীকে

এই ঘটনার মধ্যে উত্তর দিনাপুরের চাকুলিয়ায় দেখা গেল, একেবারে ভিন্ন এক ছবি। যেখানে প্রার্থী নয়, প্রচারে বেরনো প্রার্থীর হাতে টাকা তুলে দিচ্ছেন এক ভোটার। সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টরের হাতে টাকা তুলে দিচ্ছেন ভোটাররা। চাকুলিয়ার বিনারগাঁওয়ে ভোটাররা টাকা তুলে দিলেন প্রার্থীকে।

৫০-১০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা ওঠে ‘আশীর্বাদী’

৫০-১০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা ওঠে ‘আশীর্বাদী’

ওই বিনারগাঁও গ্রামেই বাড়ি ভিক্টরের। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে পাড়ায় মানুষদের আশীর্বাদ নিতে গিয়েছিলেন ভিক্টর। তখনই এক ঝাঁক মহিলা ভোটার ভিক্টরের হাতে টাকা দিয়ে আশীর্বাদ করেন। কেউ দেন ৫০ টাকা, কেউ ১০০ টাকা। মোট ২৫ হাজার টাকা ওঠে 'আশীর্বাদী'।

ভিক্টরবাবু ভোটে লড়ছেন, তাঁর তো একটা খরচ আছে

ভিক্টরবাবু ভোটে লড়ছেন, তাঁর তো একটা খরচ আছে

কেন এই টাকা দেওয়া হয় ভিক্টরের হাতে। তার কারণ হিসেবে ভোটাররা বলেন, ভিক্টরবাবু ভোটে লড়ছেন, তাঁর তো একটা খরচ আছে। তাই আমরা সাধ্যমতো টাকা দিয়েছি। ভিক্টর নিতে চাননি। আমরা জোর করে দিয়েছি। কারণ আমরা ভিক্টরকে ফের বিধায়ক হিসেবে দেখতে চাই। যদি বিতর্ক বাধে আমরা ওই টাকা দলের তহবিলে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+