একুশের লক্ষ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ

একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শুরু হয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ। বুধবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে এই বিশেষ সংশোধনী (সামারি রিভিশন) কাজ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে।

একুশের লক্ষ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ

জানা গিয়েছে, সামারি রিভিশনের সময় ধারাবাহিকভাবে চলবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদনগ্রহণ এবং শুনানি। সামারি রিভিশনের কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এখনও পর্যন্ত ঠিক রয়েছে ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকাতেই হবে বিধানসভা নির্বাচন। তবে সামারি রিভিশনের পরও ভোটার তালিকায় নাম তোলার কাজ নিয়মমতো চলবে। সামারি রিভিশন চলার সময় প্রতি শনি এবং রবিবার বিশেষ ক‍্যাম্প হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, সামারি রিভিশনের মাঝে ভোটার তালিকা সংযোজন-বিয়োজন, নাম ঠিকানা পরিবর্তন, নামের সংশোধন সহ সব কাজ চলবে। ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাঁরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এর জন্য তাঁদের পূরণ করতে হবে ছ'নম্বর ফর্ম। সাত নম্বর ফর্মে নাম বাতিলের আবেদন করা যাবে। আট নম্বর ফর্ম সংশোধনের জন্য। এবার অনলাইনেও আবেদন করা যাবে ছ'নম্বর ফর্ম। পুরো প্রক্রিয়াটি যথাযথ ভাবে সম্পূর্ণ করার জন্য রাজ্যের ২৪ টি জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। এমনিতে সামারি রিভিশনে পদ্ধতিগত বিশেষ কোনও পরিবর্তন হয়নি।

সূত্রের খবর, সেই ভিডিয়ো কনফারেন্সে বুথ স্তরের অফিসার বা বিএলআরও-রা যাতে নির্দিষ্ট সময় বুথে বসেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনও অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না। ভোটার তালিকা সংশোধনীতে পরিযায়ী শ্রমিকদের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্ক বিশেষভাবে সক্ষমদের নাম যাতে সহজে ভোটার তালিকায় ওঠে তা দেখতে বলা হয়েছে। এবং ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ গেলে কীসের ভিত্তিতে তা বাদ দেওয়া হয়েছে তা খুব ভালোভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই সম্পর্কিত তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+