অনুব্রত গড়ে স্তুপ করে পোড়ানো হচ্ছে ভোটার কার্ড! ঘটনা ঘিরে চাঞ্চল্য বোলপুরে

বোলপুরে একাধিক ভোটার কার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ব্লক প্রশাসনিক দফতরের বিরুদ্ধে। যা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বোলপুরে ব্লক প্রশাসনিক দফতরের ঠিক পেছনে প্রচুর ভোটার কার্ড পোড়াতে দেখা যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে এত ভোটার কার্ড কার? কেনই বা পোড়ানো হচ্ছে এগুলো! এই কার্ডগুলি আদৌ বৈধ না অবৈধ?

ঘটনার প্রেক্ষিতে বিজেপির অভিযোগ

ঘটনার প্রেক্ষিতে বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ, বেআইনি ভাবে ভোটার কার্ডগুলি পোড়ানো হচ্ছে। যদিও বিজেপির সেই অভিযোগ উড়িয়ে ব্লক প্রশাসনিক দফতরের তরফে জাবি করা হয়, বাতিল ভোটার কার্ডগুলি নষ্ট করা হচ্ছিল। এদিকে অর্ধ দগ্ধ ভোটার কার্ডগুলি দেখে জানা গিয়েছে সুরুল, বোলপুর, রুপপুর প্রভৃতি এলাকার মানুষজনের ভোটার কার্ড ছিল সেগুলি।

নতুন ভোটার কার্ড করার কাজ চলছে

নতুন ভোটার কার্ড করার কাজ চলছে

বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার কার্ড সংশোধন ও নতুন ভোটার কার্ড করার কাজ চলছে। সেই সময় এই ঘটনা সামনে আসায় সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সচিত্র পরিচয় পত্রগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বোলপুর বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির দফতর একই সঙ্গে। সেখানেই এই কার্ড পোড়ানোর ঘটনা দেখা যায়।

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতে এই ঘটনা

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতে এই ঘটনা

বিজেপি জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, 'সম্পূর্ণ বেআইনি ভাবে এই কাজ করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভোটার কার্ড পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এসডিও, ডিএম-এর কাছে এই বিষয়ে অভিযোগ জানাব।'

অভিযোগ উড়িয়েছেন বিডিও

অভিযোগ উড়িয়েছেন বিডিও

যদিও, এই প্রসঙ্গে বোলপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার শেখর সাঁই সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছেন বিজেপির এই দাবি। পদ্ম শিবিরের দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, 'ওগুলো বাতিল ভোটার কার্ড। নিয়মমাফিক নষ্ট করা হচ্ছে। সেটাই কর হচ্ছিল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+