ভোটার তালিকায় ভুলে ভরা, এনআরসি আবহে আতঙ্ক ফারাক্কায়
ভোটার তালিকায় ভুলে ভরা, এনআরসি আবহে আতঙ্ক ফারাক্কায়
একে তো কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইনে এনআরসি আতঙ্ক। তার উপরে আবার ভোটার তালিকায় ভুলে ভরা নতুন ভোটার ছবি। চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন বুথে বুথে।

জানা গিয়েছে, সামনেই পুরসভা ভোট। তার আগেই চলছে ভোটার তালিকা প্রকাশের কাজ। মঙ্গলবার চলছিল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকেও বিভিন্ন বুথে নতুন ভোটারদের ভোটার কার্ড বিলির কাজ শুরু হয়ে। এদিন হাতে ভোটার ছবি পান বেওয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার(৬০)। ভোটার কার্ড হাতে পেয়ে কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। ভোটার কার্ডে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি (WR12007649)। নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে সুনীল কর্মকার।
তিনি জানান, মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। সুনীল কর্মকার ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। ৮ জানুয়ারি সেই ফর্ম আমি জমা দিই।
বিষয়টির সত্যতা কার্যত স্বীকার করে নিয়ে ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখেছি। গত জানুয়ারি মাসের সংশোধনের জন্য যে আবেদন পত্র জমা পড়েছে তাঁর নতুন ভোটার কার্ড এপ্রিল মাসে দেওয়া হবে। তাতে এই এুটি থাকবে না। এটি ডিসেম্বর মাসের আবেদন করা ভোটার কার্ড। ফলে এই এুটি দেখা দিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications