তৃণমূলেও কি এবার অস্তাচলে প্রশান্ত কিশোর! বিধায়কদের সম্পত্তির প্রশ্নে ফাটল সম্পর্কে
এবার কি তৃণমূলেও অস্তাচলে প্রশান্ত কিশোর, বিধায়কদের সম্পত্তির প্রশ্নে ফাটল সম্পর্কে
জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পর তৃণমূলেও নড়বড়ে হতে চলেছে ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের ভিত। তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠে গেল প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে। সম্প্রতি তৃণমূলের মন্ত্রীর অট্টালিকা তৈরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত। তার ফলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। একাংশ পিকে-কে নিয়ে সরবও হয়েছেন।

প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ প্রশ্নে
স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ কি তৃণমূলেও ছোট হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে কোনও রাশ টানেন কি না বা কোনও নির্দেশ দেন কি না, তা-ই দেখার। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বার্তা প্রশান্ত কিশোর অপমানিত বোধ করেন কি না, তা নিয়েও চলছে জল্পনা।

জেডিইউয়ের পর তৃণমূলেও ক্ষোভ
হঠাৎ করেই জেডিইউ থেকে বহিষ্কৃত হতে হয়েছে তাঁকে। তারপর তিনি দায়িত্ব নিয়েছেন ডিএমকের। ২০২১-এ জোড়া দায়িত্ব তাঁর কাঁধে। একদিকে বাংলায় তৃণমূলকে জেতানোর কৌশল রচনা, অন্যদিকে তামিলনাড়ুতে ডিএমকেকে সঠিক পরামর্শ দিতে জয়ের দিশা দেখানো। এই অবস্থায় তৃণমূলে বিধায়ক-মন্ত্রীর বাড়ি নিয়ে প্রশ্ন তুলে বিপাকে প্রশান্ত কিশোর।

বিধায়ক মন্ত্রীর অট্টালিকা নিয়ে প্রশ্ন
একজন আদিবাসী নেতা থেকে বাচ্চু হাঁসদা বিধায়ক হয়েছেন, হয়েছেন মন্ত্রী। এই রাজনৈতিক জীবনেই তিনি দক্ষিণ দিনাজপুরের তপনে গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা। সেদিকেই নজর পড়েছে প্রশান্ত কিশোরের। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে সম্ভব এই অট্টালিকা গড়ে তোলা। পিকের এই প্রশ্নে বাচ্চা হাঁসদার রাজনৈতিক-স্বচ্ছতা নিয়ে চাপানউতোর তৈরি হয়।

নেতাদের দুর্নীতি যখন পিকের স্ক্যানারে
পিকে দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল নেতাদের দু্র্নীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন। সেই লক্ষ্যেই তিনি দিদিকে বলো অভিযান শুরু করেছিলেন। বিধায়কদের এলাকায় এলাকায় পাঠিয়ে জনসংযোগের বার্তা দিয়েছিলেন। তারপর পিকের আই-প্যাক টিমের ব়্যাডারে ছিলেন তৃণমূলের সমস্ত বিধায়ক-নেতাই। সেখানেই চোখে পড়ে যায় বাচ্চু হাঁসটার ওই অট্টালিকা-সম বাড়ি।

বিধায়করা সরব পিকের বিরুদ্ধে
আর বিধায়ক-মন্ত্রী-নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে শুধু বাচ্চু হাঁসদা নন, পিকে ক্ষোভের মুখে পড়েন অনেক বিধায়কের। পিকে সীমা অতিক্রম করে যাচ্ছেন বলেও অনেকের মত। আবার অনেকের মত, বাড়িগুলো তো আর তৃণমূল ক্ষমতায় আসার পর হয়নি, তার জন্য রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দিতে হবে।












Click it and Unblock the Notifications