Lok Sabha Election 2024: সরলেন রাজীব কুমার, রাজ্য পুলিশের নয়া DG বিবেক সহায়
Lok Sabha Election 2024: একেবারে নির্বাচনের মুখে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন। দায়িত্বে পাচ্ছেন বিবেক সহায়। সম্ভবত আজ শনিবারই রাজ্য পুলিশের নয়া ডিজি হিসাবে তিনি দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিজিপি পদে বিবেক সহায় থাকবেন বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে রাজীব কুমারকে তথ্য-সংস্কৃতি এবং ইলেকট্রনিক্স বিভাগের ওএসডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে থেকে কোনও ভাবেই নির্বাচন প্রক্রিয়ায় (Lok Sabha Election 2024) হস্তক্ষেপ করতে পারবেন না বলেই খবর। এদিন রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাজ্যের কাছে তিনটি নাম চায় কমিশন। আর তা বিকেল পাঁচটার মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সেই মতো পরিবর্তী ডিজি হিসাবে তিনটি নাম জমা দেওয়া হয়। যার মধ্যে বিবেক সহায় ছাড়াও ছিলেন আরও দুই সিনিয়র আইপিএস অফিসার। ছিল সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম। যদিও তিনজনের মধ্যে থেকে রাজ্য পুলিশের ডিজি হিসাবে বিবেক সহায়ের নামই বেঁছে নেয় জাতীয় নির্বাচন কমিশন।
বর্তমানে সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমার যথাক্রমে রাজ্য দমকল বিভাগের ডিজি এবং রাজেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান হিসাবে কাজ করছেন। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করেছেন বিবেক সহায়। অন্যতম ঘনিষ্ঠ পুলিশ অফিসার ছিলেন তিনি।
যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভোট প্রচার চলাকালীন সেই সময় আহত হন তিনি। আঘাত লাগে পায়ে। যদিও প্লাস্টার এবং হুইল চেয়ারে বসেই প্রচারে সেরেছিলেন মুখ্যমন্ত্রী।
সেই সময় প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই ছিলেন বিবেক সহায়। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। সেখান থেকে রাজ্য পুলিশের ডিজিপি পদে বিবেক সহায়কে নিয়ে এল জাতীয় নির্বাচন কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
IPS officer Vivek Sahay appointed as the next DGP of West Bengal after the Election Commission today removed the DGP of West Bengal. pic.twitter.com/i7AU1fgfVj
— ANI (@ANI) March 18, 2024
অন্যদিকে ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরানো নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনকে নিজেদের দখলে নিয়ে আসার কাজ করছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ১০০০ জনকে সরিয়েও কোনও লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। যদিও নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ বিরোধীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications