হস্টেলের এক কিলোমিটার দূরে অচৈতন্য বিশ্বভারতীর ছাত্রী, প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা

হস্টেল থেকে এক কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় উদ্ধার হল বিশ্বভারতীর এক ছাত্রী। শুক্রবার সকালে বীরভূমের সিউড়ির দুবরাজপুরে এই ঘটনায় প্রশ্নের মুখে বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা।

বীরভূম, ২৫ নভেম্বর : হস্টেল থেকে এক কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় উদ্ধার হল বিশ্বভারতীর এক ছাত্রী। শুক্রবার সকালে বীরভূমের সিউড়ির দুবরাজপুরে ঘটে এই ঘটনা। ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রশ্নের মুখে বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা।

এদিন ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসী দেখতে পান মাঠের ধারে পড়ে রয়েছে এক তরুণী। তাঁরা সামনে গিয়ে দেখেন ওই তরুণী অচৈতন্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দুবরাজপুর থানার পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হস্টেলের এক কিলোমিটার দূরে অচৈতন্য বিশ্বভারতীর ছাত্রী, প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা

তদন্ত নেমে পুলিশ জানতে পারে ওই তরুণী বিশ্বভারতীর ছাত্রী। বিশ্বভারতীর হস্টেলেই থাকত সে। তাহলে প্রায় এক কিলোমিটার দূরে এল কী করে? কেনই বা সে অচৈতন্য? প্রশ্নের উত্তর পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বিশ্বভারতীয় নিয়ম ছিল প্রতিদিন রাতে হস্টেলে রোল কল করার রীতি ছিল। এই ব্যবস্থা থাকায় ছাত্রীটির হস্টেলে অনুপস্থিত থাকা সম্ভব ছিল না। তাহলে কি গভীর রাতে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে বেরিয়ে যায় সে? কিংবা তাকে বের করে আনা হয় পরিকল্পনা করে? সেটাই বা কী করে সম্ভব বিশ্বভারতীয় নিরাপত্তা এড়িয়ে? ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় এক কিলোমিটার দূরে উদ্ধার করার পর বিশ্বভারতীয় নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জিজ্ঞাসাবাদ করবে নিরাপত্তারক্ষীদের। কীভাবে হস্টেল থেকে এক কিলোমিটার দূরে চলে গেল ওই ছাত্রী, তা জানতে জেরা করা হবে ছাত্রীটিকেও। সেজন্য ওই ছাত্রী সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পুলিশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+