'১৫ দিনের মধ্যে খালি করতে হবে প্রতীচী', অমর্ত্য সেনকে চরম হুঁশিয়ারি বিশ্বভারতীর
বাড়ি খালি করতে হবে। অমর্ত্য সেনকে ১৫ দিলেন ডেডলাইন দিয়ে চিঠি পাঠাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী চিঠিতে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদকে। জানা গিয়েছে নোবেল জয়ীর সঙ্গে বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
প্রতিচীর বাড়ি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকমাস ধরেই বিবাদ চলছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রথমে দাবি করেছিল প্রতীচীর বাড়ির বেশ কিছুটা অংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমির অংশ। সেই জমি দখল মুক্ত করার কথা বলা হয়েছিল। কিন্তু অমর্ত্য সেন দাবি করেন সেই বাড়িতে তিনি কোনও জমি দখল করে নেই।

অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিলই। তার মধ্যেই নোবেলজয়ীকে বাড়ি খালি করার নোটিস ধরিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলার পরেই অমর্ত্য সেনের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাতে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রীতিমত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের জমি জবর দখল করে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কিন্তু অমর্ত্য সেন সেই দাবি খারিজ করে দেন। তিনি দাবি করেন বিশ্বভারতীর কো নও জমি তিনি দখল করে নেই। অসত্য কথা বলা হচ্ছে। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে রীতিমত বিতর্কে জড়িয়েছিলেন নোবেলজয়ী।

তাপপরেই তাঁকে চরম পত্র পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি দখল মুক্ত করা তো দূরের কথা প্রতীচী বাড়ি খালি করার কথা বলা হয়েছে। আগামী ৬ মে -র মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে নোবেলজীয়কে। এই বাড়িতে থেকেই বড় হয়েছেন তিনি। শৈশব থেকে ছেলেবেলা সবটাই কেটেছে এই বাড়িটিতে। নোবেল পাওয়ার পর এই বাড়িটি পর্যটকরাও দেখতে আসতেন।
যে চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ তেকে পাঠানো হয়েছে তাতে সই করেছেন বিশ্বভারতীয় ভার প্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। সেই নোটিসে প্রতীচী বাড়ি লিজ বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রতীচী বাড়ির গেটেও সেই নোটিস ঝোলানো হয়েছে। তারপরে নোবেল জয়ী বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল। তাতে তিনি দাবি করেছেন লিজের মেয়াদ এখনও শেষ হয়নি। তার আগেই কীভাবে তাঁকে উঠে যেতে বলা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীচীর জমির দলিল তাঁর হাতে তুলে দিয়ে এসেছিলেন এবং অমর্ত্য সেনকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দিয়েছেন তিনি। অমর্ত্য সেন এখন বাড়িতে নেই। তিনি ২৩ এপ্রিল ফিরবেন। তার আগে পর্যন্ত প্রতীচী বাড়ির দেখাশোনা এবং নিরাপত্তার কড়া নির্দেশ দিয়েছেন েজলা শাসক।












Click it and Unblock the Notifications