করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বভারতীর চিনা ভবনের অনুষ্ঠান বাতিল

করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বভারতীর চিনা ভবনের অনুষ্ঠান বাতিল

করোনা আতঙ্কের জের এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। করোনা আতঙ্কের জন্য চিনা ভবনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিনা ভবনে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল চিনের ইউনান বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের।

করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বভারতীর চিনা ভবনের অনুষ্ঠান বাতিল

চিন দেশের এই দলটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিনা ভবনে অনুষ্ঠান করবে বলে ঠিক ছিল । কিন্তু এখন করোনা আতঙ্কে ভুগছে চিন সহ বিভিন্ন দেশ। ইতিমধ্যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনেকের । প্রচুর মানুষ আক্রান্ত । বিশ্বব্যাপী জারি করা হয়েছে সতর্কতা ।

এই পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও। তারা জানিয়েছেন যে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে । চিনা প্রতিনিধি দলের সদস্যদের আসতে বারণ করে দেওয়া হয়েছে । কবে চিনা ভবনের অনুষ্ঠান হবে তা ঠিক করা হয়নি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+