ভোটের হিংসা এসইউসি-র গড়ে! গুলিতে মৃত তৃণমূল কর্মী
ভোটের হিংসায় আরও এক মৃত্যু। এবারের ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। এসইউসি কর্মীদের হামলায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে এসইউসিআই।
ভোটের হিংসায় আরও এক মৃত্যু। এবারের ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। এসইউসি কর্মীদের হামলায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে এসইউসিআই।

ভোটের হিংসা অব্যাহত। তৃণমূলের অভিযোগ, এসইউসি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা-গুলি ছুঁড়তে শুরু করে। প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল। সেই সময় তৃণমূল কর্মী আরিফ আলি গাজির গায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। পরিস্থিতির জেরে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

Click it and Unblock the Notifications