পুনর্নির্বাচনের গেল প্রাণ! গুলিতে নির্দল সমর্থকের মৃত্যু
পুননির্বাচনের দিনেও হিংসা অব্যাহত। এদিনের প্রাণহানির প্রথম ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। গুলিতে এক মহিলা-সহ পাঁচজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুননির্বাচনের দিনেও হিংসা অব্যাহত। এদিনের প্রাণহানির প্রথম ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। গুলিতে এক মহিলা-সহ পাঁচজন আহত হন। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নির্দল প্রার্থীর সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। ফরওয়ার্ড ব্লক সমর্থকদের হামলায় নির্দল সমর্থক নাসিরুদ্দিনের মৃত্যু হয়। তবে পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications