মাঝরাতে ব্যালট পেপারে ছাপ্পা! প্রতিরোধ গ্রামবাসীদের, যা বললেন রাজ্যের মন্ত্রী
ভোররাতে উত্তর ২৪ পরগনার বাগদার আমডোবা গ্রামে বুথে ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ। গ্রামবাসীদের বাধায় বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় হানাদাররা।
ভোররাতে উত্তর ২৪ পরগনার বাগদার আমডোবা গ্রামে বুথে ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ। গ্রামবাসীদের বাধায় বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় হানাদাররা। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

রাত প্রায় সাড়ে তিনটে। বাগদার আমডোবার বুথে হামলা চালায় প্রায় ৫০ জনের দুষ্কৃতীর দল। প্রিসাইডিং অফিসারকে ডেকে তুলে ব্যালট পেপার নিয়ে ছাপ্পা দিতে থাকে হানাদাররা। খবর পেয়ে প্রতিরোধ গড়ে তোলে গ্রামবাসীরা। হানাদারদের ৯ জনকে ধরেও ফেলেন গ্রামবাসীরা। গণপিটুনি দেওয়া হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের হাত থেকে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের দাবি, ধৃতরা জানিয়েছে, বনগাঁর এক তৃণমূল নেতা তাদের পাঠিছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন বাংলাদেশের দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications