ভোট দিতে যাওয়ার পথে বোমার আঘাত! মৃত্যু সিপিএম কর্মীর
আমডাঙায় বোমার ঘায়ে মৃত্যু হল সিপিএম কর্মী তৈমুর গায়েনের। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমডাঙায় বোমার ঘায়ে মৃত্যু হল সিপিএম কর্মী তৈমুর গায়েনের। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল থেকেই গণ্ডগোলের খবর আসছিল আমডাঙার বিভিন্ন জায়গা থেকে। এরই মধ্যে দুই সঙ্গীকে নিয়ে ভোট দিতে বেরিয়েছিলেন এলাকার সিপিএম কর্মী তৈমুর গায়েন। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে রাস্তা আটকায় তৃণমূলের বাহিনী। একে পর এক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। তৈমুরের মাথায় বোমার আঘাত লাগে। অপর একজনের হাতে একাংশ উড়ে যায়। সবাইকেই আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মৃত্যু হয় তৈমুর গায়েনের।
এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

Click it and Unblock the Notifications