চাকরির লোভে বুথ 'দখলে' গিয়ে গণপিটুনি! মৃত্যু এমএ পাশ যুবকের
বুথ দখলে গিয়ে শান্তিপুরে গণপিটুনিতে মৃত এক। ঘটনায় আহত আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুথ দখলে গিয়ে শান্তিপুরে গণপিটুনিতে মৃত এক। ঘটনায় আহত আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের হিংসায় আরও এক মৃত্যুর খবর নদিয়ার শান্তিপুরের। স্থানীয়দের অভিযোগ, বুথ দখলে গিয়েছিলেন শান্তিপুর শহরের সঞ্জিৎ প্রামাণিক-সহ বেশ কয়েকজন। শহর সংলগ্ন আদিবাসী গ্রামে বুথ দখলে তৃণমূল গিয়েছিল বলে অভিযোগ। এই সময় সেখানে থাকা বিরোধীরা সম্মিলিত প্রতিরোধী গড়ে তোলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ধরে ফেলার পর বেধড়ক পেটানো হয় তাদের। এরপর সঞ্জিৎকে গুলি করে মারা হয়। সঙ্গে ধরা পড়ে যাওয়া দুজন তিরের আঘাতে আহত হয়েছেন।
সঞ্জিতের বাড়ি সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র ভারতী থেকে এমএ পাশ সঞ্জিত রবিবার রাতে বাড়ি ফেরেনি । তাঁকে তৃণমূলের তরফে চাকরির লোভ দেখানো হত বলে অভিযোগ পরিবারের। সঞ্জিতের পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। বাবা তাঁত বুনে সংসার চালান বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications