নাকাশিপাড়ায় নির্দলের দাপট! গুলিতে মৃত তৃণমূল সমর্থক
ভোটের হিংসায় মৃত্যু মিছিল অব্যাহত। নদিয়ার নাকাশিপাড়ায় মৃত্যু এক তৃণমূল সমর্থকের। ঘটনায় অভিযোগের তিন নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছেন নির্দল প্রার্থী।
ভোটের হিংসায় মৃত্যু মিছিল অব্যাহত। নদিয়ার নাকাশিপাড়ায় মৃত্যু এক তৃণমূল সমর্থকের। ঘটনায় অভিযোগের তিন নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছেন নির্দল প্রার্থী।

ভোটের হিংসা অব্যাহত। তৃণমূলের অভিযোগ, সিপিএম সমর্থিত কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা-গুলি ছুঁড়তে শুরু করে। ভোট দিতে যাওয়ার পথে প্রথমে বোমার আঘাত লাগে তৃণমূল সমর্থক ভোলা তফাদারের(৬২) গায়ে। পরে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিস্থিতির জেরে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

Click it and Unblock the Notifications