Violence in Panchayat Election 2023: বাংলায় গণতন্ত্র হত্যা! অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাংকে নিশানা অনুরাগ ঠাকুরের
দেশে এনআরসির ও পরবর্তী সময়ে তিন কৃষি আইনের প্রতিবাদে করে নামকরা ব্যক্তিরা কেন্দ্রের দেওয়া সম্মান ফিরিয়েছিলেন অনেকে। । সেই সময়ই তাঁদেরকে অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং বলে নিশানা করেছিল গেরুযা শিবির। এবার পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে হিংসা (Violence in Panchayat Election 2023) নিয়ে তাঁদেরই নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত মৃতের সংখ্যাটা কমবেশি ৩৬-এর আশপাশে। তার মধ্যে ১৫-১৬ -জনের মৃত্যু হয়েছে নির্বাচনের দিন। নির্বাচনের কমিশনের খাতায় নির্বাচনের দিন মৃত্যুর সংখ্যাটা এখনও ১০-এর আশপাশে। যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় মন্ত্রী পঞ্চায়েত ভোটে রাজ্যে ব্যাপক হিংসার ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মানুষের মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশন (Violence in Panchayat Election 2023) ।
অনুরাগ ঠাকুর এব্যাপারে অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাংকেও নিশানা করে বলেছেন, তারা পশ্চিমবঙ্গে কি গণহত্যা দেখতে পাচ্ছেন না। প্রসঙ্গত এনআরসির প্রতিবাদ করে অনেকেই কেন্দ্রের দেওয়া সম্মান ফিরিয়েছিলেন। কেন্দ্রীয় বিজেপির সরকারের বিরুদ্ধে এই অ্যাওয়ার্ড ফেরানোর ঘটনা একাধিকবার ঘটেছে। অনুরাগ ঠাকুর পুরস্কার ফেরানো সেই মানুষগুলোকেই আক্রমণ করেছেন।
প্রসঙ্গত ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন শুধু ১৫-১৬ জনকে হত্যার ঘটনাই নয়, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা, ভোট কেন্দ্রে ভাঙলুর করা, ব্যালটবক্স লুট করা, গুচ্ছ গুচ্ছ ব্যালটে ছাপ মেরে বাক্সে ঢোকানো, ব্যালট পেপারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে (Violence in Panchayat Election 2023) ।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অনুরাগ ঠাকুর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে দেখা, কানে শোনা, কথা বলা বন্ধঘ করেছেন। তাঁর শাসনে বোমা সংস্কৃতি মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। হত্যার মধ্যে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চলেছে। তিনি প্রশ্ন করেন যাঁরা অ্যাওয়ার্ড ওয়াপসির কথা বলতেন, তাঁরা কি গণতন্ত্র হত্যা দেখতে পাচ্ছেন না?

অনুরাগ ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ তীব্র করে বলেন, তিনি (মমতা) বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছেন। তিনি বলেন, মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে গিয়েছিল। কিন্তু সেখান থেকে যদি বোমা, গুলির শব্দ আসে (Violence in Panchayat Election 2023) , তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কয়েকমাস আগে উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বাংলার সরকার শান্তি চায় না বলেই সেখানে নির্বাচন শান্তিপূর্ণ হয়ে না বলেও মন্তব্য করেছেন তিনি। অনুরাগ বলেছেন বাংলার নির্বাচন এখন ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications