মুড়ি-মুড়কির মতো বোমাবাজি ইসলামপুরে! রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আক্রান্ত সংবাদমাধ্যম
ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি। ঘটনার জেরে আক্রান্ত সাংবাদিকরাও। সাংবাদ মাধ্যমের কর্মীদের ব্যাপক ভাবে মারধর করার অভিযোগও রয়েছেল তৃনমূল কংগ্রেস আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে।
ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি। ঘটনার জেরে আক্রান্ত সাংবাদিকরাও। সাংবাদ মাধ্যমের কর্মীদের ব্যাপক ভাবে মারধর করার অভিযোগও রয়েছেল তৃনমূল কংগ্রেস আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে। ঘটনার জেরে ইতিমধ্যেই অমিত সরকার নামে একজন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিনের বিধানসভা উপনির্বাচন ঘিরে ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের গাড়িও। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনার সূত্রপাত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের মাদারিপুর এলাকায় ৬ নম্বর বুথে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ । এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বন্ধ রয়েছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের ৬ নম্বর বুথের ভোটগ্রহন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে মাদারিপুর এলাকার ৬ নম্বর বুথে ভোটদাতাদের ভোটদানে বাধা দেয় দুষ্কৃতীরা৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আধাসামরিক বাহিনী । বাহিনী আসতেই দুস্কৃতীদের এলাকা ছাড়া করা হয়েছে। ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করে আধাসামরিক বাহিনী অভিযোগ উঠছে , আধাসামরিক বাহিনী ফিরে চলে যেতেই দুষ্কৃতীরা ফিরে এসে সেখানে ব্যাপক বোমাবাজি করে। সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। পাঁচজন সাংবাদিক আক্রান্ত হন।
এখানেই শেষ নয়, বেশকিছু সাংবাদিকদের ঘিরেও রাখে দুষ্কৃতীরা, বলে অভিযোগ। ফের ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ৷ সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বন্ধ হয়ে আছে মাদারিপুরের ৬ নম্বর বুথের ভোটগ্রহণ।












Click it and Unblock the Notifications