বুথে ঢুকলেন লকেট, ভাঙচুর ইভিএম, স্থগিত ভোটগ্রহণ! রণক্ষেত্র হুগলির ধনেখালি

পঞ্চম দফার ভোটগ্রহণ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে যায় হুগলির বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকে একাধিক জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন লকেট চট্টাপাধ্যায়।

পঞ্চম দফার ভোটগ্রহণ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে যায় হুগলির বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকে একাধিক জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন লকেট চট্টাপাধ্যায়। কোথাও বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক , তো কোথাও ছাপ্পার অভিযোগে সরব হয়ে যান নেত্রী।

বুথে ঢুকলেন লকেট, ভাঙচুর ইভিএম! রণক্ষেত্র হুগলির ধনেখালি

এদিন ধনেখালির একটি বুথে ছাপ্পা চলছে বলে দাবি তুলে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে ঢুকে পড়েন বিজেপি প্রার্থীরাও। ঢুকেই প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় লিপ্ত হন তিনি । এদিকে, বিজেপি কর্মীয়া ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। মুহূর্তে ফুঁসে ওঠেন এলাকার মানুষ। ক্ষোভে সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করেন তাঁরা।

এদিকে উপস্থিত জনতার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ই ভাঙচুর করেছেন গাড়ি। এলাকায় এসে দিদিগিরি দেখানোর অভিযোগ উঠেছে লকেটের বিরুদ্ধে। ভোটকর্মীদের দাবি ১১২১ জন ভোটারের ওই কেন্দ্রে ৭১২ জনের ভোট হয়ে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+