শুভেন্দুর গড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই সিপিএম কর্মী
ভোটের হিংসা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও। নন্দীগ্রামের দুনম্বর ব্লকে মৃত্যু হয়েছে দুই সিপিএম কর্মীর। তৃণমূলের বাইক বাহিনী গুলি করে খুন করেছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোটের হিংসা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও। নন্দীগ্রামের দুনম্বর ব্লকে মৃত্যু হয়েছে দুই সিপিএম কর্মীর। তৃণমূলের বাইক বাহিনী গুলি করে খুন করেছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সকাল থেকে অল্প বিস্তর গণ্ডগোল হচ্ছিল নন্দীগ্রাম দুনম্বর ব্লকে। কেননা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয় পেয়েছে তৃণমূল। ( সুপ্রিম কোর্টে যদিও এই জয়ের স্বীকৃতি ঝুলে রয়েছে)। দু নম্বর ব্লকে সিপিএম-সহ বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে। এরকমই একটি বুথ হল নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের গোপালপুর ৪০ নম্বর বুথ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলা গড়াতেই সেখানকার খোদামবাড়ি বুথে হানা দেয় তৃণমূলের বাইক বাহিনী। তাণ্ডব শুরু করে বাইক বাহিনী। ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে অপু মান্না(৩০) এবং যজ্ঞেশ্বর ঘোষদের। অন্য চলে গেলেও রুখে দাঁড়ান অপু মান্না এবং যজ্ঞেশ্বর ঘোষ। নিজের ভোট নিজে দেবেন বলে জানিয়েদেন তাঁরা। এই সময় বাইক বাহিনী এই দুজনের ওপর গুলি বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুই সিপিএম কর্মীর।
ভ্যানের ওপর দুজনের দেহ রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications