ওকড়াবাড়িতে বুথের সামনে ব্যাপক বোমাবাজি, চলল গুলি, আতঙ্কে পলাতক ভোট কর্মীরা

পঞ্চায়েত নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি। সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষেরে জেরে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনার খবর আসতে থাকে।

পঞ্চায়েত নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি। সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষেরে জেরে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনার খবর আসতে থাকে। জানা গিয়েছে, কোচবিহারের ওকড়াবাড়ির ১৫১ নম্বর বুথের বাইরে ব্যাপক বোমাবাজি হয় ।

ওকড়াবাড়িতে বুথের সামনে ব্যাপক বোমাবাজি, চলল গুলি, আতঙ্কে পলাতক ভোট কর্মীরা

১৫১ নম্বর বুথ ঘিরে শুধুমাত্র বোমাবাজিই হয়নি। চলেছে , ব্যাপক গুলিও। ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন ভোট কর্মীরা। অনেকেই বুথ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে দাবি একটি সূত্রের। এদিকে, ঘটনার জেরে ভয়ে কাঁটা ভোটাররাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট পুলিশ। এর আগে, গীতলদহের ১৭১ নম্বর বুথে ভোটকর্মীদের সামনেই তুলে নিয়ে যাওয়া হয়েছে ব্যালট বক্স। জানা গিয়েছে, জেলা পরিষদের নির্বাচনের ব্যালট বক্স তুলে নিয়ে পালায় দুষ্কৃতিরা। ভোটকর্মীদের মারধর করার অভিযোগও উঠছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনার জেরে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন বুথের ভোট কর্মীরা।

খবর, ব্যআলট বক্স ছিনতাইয়ের কথা শুনেই সেখানে ছুটে যায় পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ব্যর্থ হয়েছে প্রশাসন। ঘটনার জেরে সেখানে বন্ধ রয়েছে ভোট গ্রহণ। স্বভাবতই আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন সেখানের ভোটকর্মীরা। পুলিশ প্রশাসনের নাকেট ডগা দিয়ে কীভাবে ব্যালট বক্স ছিনতাই হতেপারে , তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সঙ্গে, জড়িতদের এখনও চিহ্নিত করতে ব্যর্থ প্রশাসন। গতকাল রাত থেকেই কোচবিহারের গীতলদহ রাজনৈতিক সংঘর্ষের শিকার। উত্তেজনা ছড়িয়েছে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+