গ্রেফতার করা না হলে দেশে ফিরব! আইনজীবী মারফৎ হাইকোর্টে জানালেন গরু-কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয়

গ্রেফতার করা না হলে দেশে ফিরব! আইনজীবী মারফৎ হাইকোর্টে জানালেন গরু-কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয়

গরু এবং কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়। শর্তসাপেক্ষে দেশে ফিরতে চান অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। এই মুহূর্তে প্রশাম্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছে বিনয়। এমনটাই সিবিআই সূত্রে খবর। আর সেখান থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন গরু এবং কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচরপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

গ্রেফতার করা না হলে দেশে ফিরব! আইনজীবী মারফৎ হাইকোর্টে জানালেন গরু-কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয়

সেখানে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বিনয়ের হয়ে জানান, যদি তাঁকে গ্রেফতার করা না হয় তাহলে দেশে ফিরতে সে। শুধু তাই নয়, আদালতের কাছে সিবিআই এবং ইডিকে আদালতের কাছে এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। এমনকি ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা করা হলেই দেশে ফিরতে বিনয় মিশ্র তৈরি বলে এদিন কলকাতা হাইকোর্টে জানান আইনজীবী সিঙ্ঘভি। এদিন দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। পালটা সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুর জানান, দেশে ফিরে তদন্তে সহযোগিতা করা হলে বিনয়কে গ্রেফতার করা হবে না।

এমনকি ইডি আধিকারিকরাও তাঁকে এই বিষয়ে লিখিত আশ্বাস দিতেও তৈরি বলে পালটা কলকাতা হাইকোর্টকে জানান সিবিআই। বুধবার ফের এই মামলার শুনানি হবে হাই কোর্টে। আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয় সেদিকে নজর। উল্লেখ্য, ভোটের আগে বাংলায় গরু এবং কয়লাপ পাচার কাণ্ডে র তদন্ত শুরু করে সিবিআই। সেখানে এক বিএএফএফ কর্তাকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে এই বিনয় মিশ্রের নাম পান তদন্তকারীরা। ইতিমধ্যে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। যদিও শর্তসাপেক্ষে জামিনে রয়েছে সে।

তবে গরু পাচার এবং কয়লা কাণ্ডের তদন্ত দেশের বাইরেও জ্বাল ছড়িয়েছে। বৃহত্তম ষড়যন্ত্র বলে দাবি সিবিআই এবং ইডির। আর এই বৃহত্তম ষড়যন্ত্রের জ্বাল খুঁজতে বিনয় মিশ্রকে জেরা করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কিন্তু একাধিকবার তলব করা হলেও বিনয় মিশ্রকে ছুতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যদিও পরে জানা যায় যে সে দুবাইতে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে।

ইতিমধ্যে বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছে। আর এরই মধ্যে শর্তসাপেক্ষে দেশে ফেরার কথা বিনয়ের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+