আম্ফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও গ্রামবাসীর
আম্ফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও গ্রামবাসীর
আমফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে এবার ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্ভুক্ত বিষ্ণুপুর 1নং ব্লকের জুলপিয়া অঞ্চলের পঞ্চায়েত অফিস ঘেরাও করল গ্রামবাসীরা। এদিন সারা দিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে সারাদিন বিক্ষোভ দেখায় গ্রামের গরীব মানুষেরা।

গ্রামবাসীদের দাবি, এক মাস পেরিয়ে গেলেও এখনো আমফান ক্ষতিপূরণ মেলেনি। কারও ঘরের চাল উড়ে গিয়েছে আমফানে, কারো বাড়িতে নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, মাছ। সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ পাবেন গ্রামবাসীরা। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা এখনও আমফান ক্ষতিপূরণ পাননি। যাদের তুলনামূকভাবে কম ক্ষতি হয়েছে, তারাই আগে ক্ষতিপূরণ পেয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
পাশাপাশি, আমফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা প্রধান এবং তৃণমূল সদস্যরা ও তাদের পরিবারের লোকেরা সাধারণ মানুষকে বঞ্চিত করে আত্মসাৎ করছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
একই ফোন নম্বরে একাধিক ব্যক্তির নামে টাকা নেওয়া হচ্ছে। সঠিক তদন্তের দাবি করে অবিলম্বে পঞ্চায়েত প্রধান ও সদস্যদের গ্রেপ্তার করতে হবে বলে জানান ক্ষুব্দ গ্রামবাসীরা। তবে এই অভিযোগকে একেবারে অস্বীকার করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি মিথ্যাচার করা হচ্ছে। বিজেপি সিপিএম তাদেরকে উস্কে দিচ্ছে। যারা এখনো টাকা পাননি, তাদের কিছু ব্যাংক একাউন্ট এবং আধার কার্ডের সমস্যা রয়েছে। সে কারণে তাদের একাউন্টে টাকা ঢোকেনি বাকি সবারই টাকা ঢুকে গেছে পাল্টা দাবি তাদের।
{document1}












Click it and Unblock the Notifications