গ্রামে কোনও দেওয়াল লিখন হবে না, নিষেধাজ্ঞা জারি করল সোনাঝুরি আদিবাসী সমাজ

গ্রামে কোনও দেওয়াল লিখন হবে না, নিষেধাজ্ঞা জারি করল সোনাঝুরি আদিবাসী সমাজ

আদিবাসী সমাজের শিল্প, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বড়ো সিদ্ধান্ত নিল সোনাঝুরির আদিবাসী সমাজ। ২১ এর বিধানসভা নির্বাচনে দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা জারি করল তারা।
রাজ্যের দুর্গা পুজো, কালীপুজোর মতো আরেকটি বড়ো উৎসব হল ভোট উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর মতো ভোট উৎসবেও এরাজ্য জুড়ে পরে ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন, হোর্ডিং, হয় দেওয়াল লিখনও। কিন্তু এবার রাজ্যের অন্যতম ২১ এর বিধানসভা নির্বাচনে দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা জারি করল শান্তিনিকেতনের সোনাঝুরি অঞ্চলের প্রখ্যাত আদিবাসী গ্রাম বনেরপুকুরডাঙা।

গ্রামে কোনও দেওয়াল লিখন হবে না

শান্তিনিকেতন লাগোয়া সোনাঝুরি অঞ্চলের ছোট্ট একটি গ্রাম বনেরপুকুরডাঙা। এই আদিবাসী গ্রামে ছোট বড় পরিবার নিয়ে প্রায় ২৫০টি পরিবার বসবাস করেন। অসংখ্য ছবির শুটিং হয়েছে এই গ্রামে। শান্তিনিকেতনে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গ্রাম হিসেবে পরিচিত। সবচেয়ে আকর্ষণীয় এবং চোখে পড়ার মতো থাকে আদিবাসীদের দৈনন্দিন জীবন, তাদের সমাজ। আদিবাসী গ্রামের প্রত্যেকটা মাটির বাড়ি দেওয়ালে আদিবাসীদের বিভিন্ন শিল্প-সংস্কৃতির মূলক মাটির নানান শিল্পকলা ফুটে থাকে।

সেই শিল্পকলা বাঁচাতেই রাজনৈতিক ভোট প্রচারের দেওয়াল লিখন নিষিদ্ধ করল গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, উৎসবের প্রচার হোক বাড়ি বাড়ি মৌখিক ভাবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন প্রচার বন্ধ হোক। কারণ সারা দেওয়াল জুড়ে রয়েছে আদিবাসী সমাজের শিল্প সংস্কৃতির নিদর্শন। সেটা মুছে দেওয়ালে রাজনৈতিক লিখন চাননা তারা। তাই আদিবাসী গ্রামের মানুষরা জানিয়েছেন, ভোট উৎসব হোক। এই ভোট উৎসবে শামিল তারাও। তবে দেওয়াল লিখন চাইছেন না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+