বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার জমা জলে ধান গাছ পুঁতে বিক্ষোভ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার জমা জলে ধান গাছ পুঁতে বিক্ষোভ
দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার জমা জলে ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, পূর্ব বর্ধমানের রায়না থানার সেহারা অঞ্চলের কোনাকৃষ্ণপুর গ্রামে। অতি সত্ত্বর প্রশাসন রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
স্থানীয়দের। অভিযোগ, কোনাকৃষ্ণপুর, চণ্ডীপুর, খেমতা, সেহারা প্রভৃতি এলাকার মানুষজনের যাতায়াতের রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে রয়েছে। চলতি বর্ষায় ওই রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। এরজন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষজনকে।
তাই ইতিপূর্বে সেহারা গ্রাম পঞ্চায়েতকে একাধীক বার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, সংস্কার হবে বলে সেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনত কুমার দে একবছর আগে গ্রামবাসীদের কথা দিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
এদিন সেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনত দে জানিয়েছন, আগামী ৭ দিনের মধ্যে গ্রামের মোরাম রাস্তা গুলির সংস্কার করা হবে। আর কাঁচা রাস্তার সংস্কার কাজ ১৫ দিনের মধ্যে শুরু করা হবে।
তবে পাল্টা বিজেপি নেতৃত্ব জানিয়েদেন, তারা ১৫ দিন অপেক্ষা করবেন। বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু না হলে তাঁরা বৃহত্ত্বর আন্দোলন শুরু করবেন।












Click it and Unblock the Notifications