মিলেছে পায়ের ছাপ, দেখা গিয়েছে বাঘও! আতঙ্কে বীরভূমের গ্রামে উড়েছে রাতের ঘুম
পুজোর মরশুমে বাঘের আতঙ্কে ত্রস্ত গ্রামবাসীরা। স্কুলের পাশেই বাগাবে দেখা গিয়েছে বাঘ। পায়ের ছাপও দেখেছেন তারা। এরপরই লাঠি মশাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা।
পুজোর মরশুমে বাঘের আতঙ্কে ত্রস্ত গ্রামবাসীরা। স্কুলের পাশেই বাগাবে দেখা গিয়েছে বাঘ। পায়ের ছাপও দেখেছেন তারা। এরপরই লাঠি মশাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশও এসে উপস্থিত। কিন্তু পণ্ডশ্রম হল রাতভর। কোথাও খুঁজে পাওয়া যায়নি বাঘ। বীরভূমের মুরারইয়ে বালিয়া গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই গ্রাম অবস্থিত একেবারে নদীর ধারে। মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎ রটে যায় বাঘ বেরিয়েছে। স্কুলের পাশেই বাগানেই বাঘ দেখা দিয়েছে। তারপরই শুরু হয়ে যায় বাঘ-বন্দি অভিযান। কিন্তু পায়ের ছাপ মিললেও কোথায় বাঘ! মুরারই থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।
গ্রামবাসীদের দাবি, নদী সাঁতরে বাঘ ঢুকে পড়েছে এই লোকালয়ে ঝাড়খণ্ডের পাহাড়ি জঙ্গল থেকে এসে নদী বেয়ে চলে আসতে পারে বাঘ। গত দুদিন ধরে বাঘ আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের গ্রামে বাঘের থাবায় মৃত্যু হয় একজনের। তারপরই এই গ্রামে বাঘের পায়ের ছাপ। সবমিলিয়ে আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications