ফের উত্তপ্ত মুর্শিদাবাদের জলঙ্গি, গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফ-এর

ফের উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার জলঙ্গি । ফের উত্তেজনা সৃষ্টি হয় বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় ।

ফের উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার জলঙ্গি । ফের উত্তেজনা সৃষ্টি হয় বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় । রবিবার গ্রামের বাসিন্দাদের সঙ্গে বি এস এফের সংঘর্ষ বেঁধে যায় । এই সময় গ্রামের লোকজনদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ । বি এস এফের ছোঁড়া গুলিতে আগুন লেগে যায় একটি গোয়াল ঘরে । এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ফের উত্তপ্ত মুর্শিদাবাদের জলঙ্গি, গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফ-এর

গত বুধবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করার সময়ে জলঙ্গির সাহেবনগরে গুলি চলে । তাতে দুজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে । এই নিয়ে এখনও উত্তেজনা আছে ।

এর মধ্যে আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জলঙ্গির পরাশপুর এলাকায় । এই এলাকার বাসিন্দা মকবুল সেখ তার ছটি গরুর মধ্যে দুটি গরু বিক্রি করে । এদিন এই দুটো গরু নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময়ে বি এস এফের জওয়ানরা তাদের আটকালে কথা কাটাকাটি শুরু হয়। দুজন মহিলা এগিয়ে গেলে তাদের মারধর করে জওয়ানরা বলেও অভিযোগ এলাকার লোকজনের । এর পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সেই সময়ে বি এস এফের জওয়ানরা গ্রামের লোকজনদের লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ । তার ফলে একটি গোয়াল ঘরে আগুন লাগে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়েছে এই এলাকায় । বি এস এফের পক্ষে কোন মন্তব্য করা হয় নি । তবে গ্রামের লোকজন আতঙ্কে ভুগছে । তাদের দাবি পুলিশ চলে গেলেই তাদের ওপর চড়াও হবে এই জওয়ানরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+