ডাইন অপবাদে বলির নিদান! সালিশিসভার নৃশংসতা, কেটে নেওয়া হল হাতের ১০ আঙুল

মধ্যযুগীয় নিদান বললেও অত্যুক্তি হয়নি এই মাতব্বরিকে। বীরভূমের গ্রামে ফের ঘটল নারকীয় কাণ্ড। সালিশিসভা বসিয়ে ডাইন অপবাদে এক যুবককে বলির নিদান দেওয়া হল।

মধ্যযুগীয় নিদান বললেও অত্যুক্তি হয়নি এই মাতব্বরিকে। বীরভূমের গ্রামে ফের ঘটল নারকীয় কাণ্ড। সালিশিসভা বসিয়ে ডাইন অপবাদে এক যুবককে বলির নিদান দেওয়া হল। অনেক কাকুতি-মিনতিতে সেই নৃশংস নিদান রদ হলেও, ঘটে গেল আর এক নারকীয় ঘটনা। বিকল্প নিদান হিসেবে যুবকের হাতের ১০টি আঙুলই কেটে নেওয়া হল তারপর

ডাইন অপবাদে বলির নিদান! সালিশিসভার নৃশংসতা, কেটে নেওয়া হল হাতের ১০ আঙুল

মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বীরভূমের পাড়ুইয়ের হরিকেষ্টপুরে। ডাইন অপবাদে এক যুবকের হাতের আঙুল কেটে নেওয়া হয়। গ্রামের মোড়লরা সালিশিসভা ডেকে এই নির্মম সিদ্ধান্ত নেয়। অভিযোগ ওঠে ওই যুবক ডাইন। গ্রামে তার উপস্থিতিতে নানা খারাপ ঘটনা ঘটছে। তাই তাকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে বসেছিল সভা।

সেই সালিশি সভায় গ্রামের মোড়লরা সিদ্ধান্ত নেন ওই যুবককে বলি দেওয়া হবে। বলির নিদান দেওয়ার পরই যুবকের পরিবারের পক্ষ থেকে কাকুতি মিনতি করা হয়। প্রাণভিক্ষা চাওয়া হয় যুবকের। তারপর বলির নিদান রদ হয়। কিন্তু তার পরিবর্তে যুবকের হাতের সবকটি আঙুল কেটে নেওয়ার নিদান দেওয়া হয়।

সেইমতো গ্রামের মাতব্বররা ডাইন অপবাদে যুবকের ১০টি আঙুল কেটে নেয়। এই ঘটনার পর হাসপাতালে ভর্তি যুবক। এরপরই প্রশাসন তৎপর হয়ে উঠেছে। এই ঘটনায় তল্লাশি শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে। তেমনই গ্রামের মোড়লরা সালিশিসভা বসিয়ে যে নৃশংসতা ঘটিয়েছে, তাতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+