মুসলিম ভাইদের কাঁধে চেপে শ্মশানে হিন্দু যুবক, এক অনন্য কীর্তি গড়ল বাংলার অখ্যাত গ্রাম
জাতপাত ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে কবিরুল মিজানুর মানু ও রুস্তমের কাঁধে চড়ে কাঠের দোলায় বসিরহাট শ্মশান ঘাটে যুবকের শবদেহ আনেন।
জাতপাত ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে কবিরুল মিজানুর মানু ও রুস্তমের কাঁধে চড়ে কাঠের দোলায় বসিরহাট শ্মশান ঘাটে যুবকের শবদেহ আনেন। সঙ্গে ছিলেন কয়েকশো মুসলিম ভাইয়েরা। হিন্দু ধর্মের আচার উপাচার মেনে নিজেরাই খরচ দিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন।

সোমবার বসিরহাট সংগ্রামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর বছর একুশের অমিত বিশ্বাস দুপুর বারোটা নাগাদ পেট্রোল পাম্প তেল আনতে যান। একজনের মোটর সাইকেলে করে কামারডাঙ্গা মোড়ে তেল আনতে যাচ্ছিলেন। সেই সময় ম্যাজিক গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পাঠালে বিকেলবেলায় ওই যুবকের মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ১৩ বছর আগে অমিতের বাবা নবরঞ্জন বিশ্বাসের মৃত্যু হয়। শেষ সম্বল মা রীতা বিশ্বাস দুই সন্তানকে কোনওরকমে মানুষ করেছেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে একমাত্র রোজগার করতেন অমিত। কোনওভাবে তাদের দিন গুজরান হতো।
শোকার্ত সংগ্রামপুর পশ্চিম পাড়া গ্রামটা সংখ্যালঘু-অধ্যুষিত। মাত্র দু একটি হিন্দু পরিবার রয়েছে। তাই দাহ করার মতো একদিকে অর্থের প্রয়োজন, অন্যদিকে লোকজনের সমস্যা। তাই এগিয়ে এলেন গ্রামের কয়েকশো মুসলিম ভাইয়েরা।
শেষকৃত্য সম্পন্ন করতে কাঠের দোলায় চাপিয়ে পথ হেঁটে শ্মশানে পৌঁছিয়ে দিলেন তাঁরাই। সম্পূর্ণ নিজের অর্থ দিয়ে অমিতের শেষকৃত্য সম্পন্ন করল। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন স্থাপন করল বাংলার এক অখ্যাত গ্রাম।












Click it and Unblock the Notifications