রাজ্যের প্রথম প্লাস্টিক মুক্ত শিক্ষাকেন্দ্র! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে পরিবেশ বান্ধব করতে উদ্যোগ
বিশ্ববিদ্যালয় চত্বরকে পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় চত্বরকে পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়কে 'প্লাস্টিক মুক্ত' হিসেবে ঘোষণা করা হয়েছে । ' এর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে তৃতীয় বুধবার ' নো এসি ডে' হিসেবে এবং প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ' নো ভিকেলস ডে' বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মধ্যে কোনও বিশ্ববিদ্যালয়ে এই ধরণের উদ্যোগ এই বিশ্ববিদ্যালয় প্রথম নিয়েছে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী । এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে জীব বৈচিত্র আছে তা নিয়ে একটি ছবি সহ পুস্তক প্রকাশনা করা হচ্ছে বলেও জানান তিনি ।

ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগর রচনা সমগ্রর দুটি খণ্ড প্রকাশিত হয়েছে । এই বছর বিদ্যাসাগরের জন্মের দুশ বছর তাই তার সম্পূর্ণ জীবনপঞ্জি ইংরেজি ভাষায় প্রকাশ করার উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়।
বিদ্যাসাগরের জন্মের দুশ বছরে, তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় ' বিদ্যাসাগর চেয়ার প্রফেসর ' পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ।












Click it and Unblock the Notifications