জাতীয় সঙ্গীতের সময় ফোনে কথা, বিতর্কে তৃণমূল বিধায়ক বৈশালি ডালমিয়া
হাওড়ার একটি খেলার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার সময় কানে ফোন ধরে কথা বলতে দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক বৈশালি ডালমিয়াকে। ভিডিও তার দিকে প্যান করতেই তড়িঘড়ি ফোন রেখে দেন বৈশালি।
হাওড়া, ১৯ ডিসেম্বর : হাওড়ার একটি খেলার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার সময় কানে ফোন ধরে কথা বলতে দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক বৈশালী ডালমিয়াকে। সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশ করা ভিডিওতে এই ছবি ধ)রা পড়েছে। আর তাতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী।
এএনআই-এর ভিডিও অনুযায়ী, জাতীয় সঙ্গীত চলার সময় যেখানে পুলিশ আধিকারিক-সহ সবাই জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছেন সেখানে বৈশালী ডালমিয়াকে দেখা গেল কানে ফোন ধরে কথা বলতে।

জাতীয় সঙ্গীত অবমাননা প্রতিরোধ আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী কোনও ব্যক্তি বা নিযুক্ত সমাবেশ জাতীয় সঙ্গীতের সময় কোনও বাধা সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে বা অন্যদের বিরক্ত করে, তাহলে তিনবছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কিংবা জরিমানা হতে বা দুই হতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রতিযেকটি সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক। যদিও জনসাধারণের মধ্যে এর মিশ্র প্রতিক্রিয়া মেলে। কেরল চলচ্চিত্র উৎসবে সুপ্রিম কোর্টের আদেশ মেনে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় না দাঁড়ানোয় গত মাসে ১২ জনকে গ্রেফতারও করে পুলিশ।
#CaughtOnCam: TMC MLA Vaishali Dalmiya talking on phone during the National Anthem at a sport event in Howrah (West Bengal) (18.12.16) pic.twitter.com/O64ZBoBhhm
— ANI (@ANI_news) December 19, 2016
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications