তৃণমূলের 'খেলা হবে'র মাঝেই মোদী-শাহকে টার্গেট করে মমতাদের 'ব্লকবাস্টার' ভিডিও গেম প্রকাশ্যে

সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে নন্দীগ্রামে মমতার লড়াই নিয়ে একটি অ্যানিমেটেডে সিরিজ এসেছিল। যার নাম 'ফাইটার দিদি'। এরপর রাত পোহাতেই তৃণমূলের প্রচারে আরও বড় চমক দেখা গেল।

 হ্যাট্রিক ও মমতা

হ্যাট্রিক ও মমতা

বাংলার বুকে এই মুহুর্তে লাখ টাকার প্রশ্ন হল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে হ্যাট্রিক করবেন? এই প্রশ্ন সামনে নিয়েই নয়া অ্যানিমেটেড সিরিজে তৃণমূল দেখিয়ে দিল কীভাবে মমতা ফের একবার মসনদ দখল করবেন।

 'খেলা হবে' স্লোগানের মাঝেই 'ভিডিও গেম'

'খেলা হবে' স্লোগানের মাঝেই 'ভিডিও গেম'

একদিকে তৃণমূলের 'খেলা হবে' স্লোগানে যখন ভোটের বাজার কার্যত মাত, তখনই দেখা গেল বাজারে তৃণমূল কংগ্রেস নিয়ে এল নয়া অ্যানিমেটেড সিরিজ। ভিডিও গেমের আদলে তৈরি এই সিরিজে মুখ্য চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০২১ ভোটে তাঁর একার লড়াই এই ভিডিও গেমে বর্ণিত রয়েছে।

 শাহ মোদীকে টার্গেট?

শাহ মোদীকে টার্গেট?

ভিডিও গেমের একটি অংশে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পাইপের আদলের তৈরি অংশ দিয়ে উঠে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে টার্গেট করছেন। এরপরই তাঁদের কুপোকাত করে মমতা নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

পোস্টে কোন স্লোগান?

তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা এই ভিডিওতে লেখা রয়েছে,বাংলায় তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা এই ভিডিওতে লেখা রয়েছে,বাংলায় উন্নয়নের দিশা দেখাচ্ছে কে?মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে!বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করছে কে?মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে?তাইতো বলি, এবার খেলায় জিতবে কে?মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! এই স্লোগান জোরালো করেই তৃণমূল কর্মীরা ভোট প্রচারে ঝাঁপাচ্ছেন দিদিকে সামনে রেখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+