Jaynagar: জয়নগরের ঘটনা গড়াল হাইকোর্টে, ময়নাতদন্ত নিয়ে আদালতে মামলা নির্যাতিতার পরিবারের

জয়নগরে খুন এবং ধর্ষণের ঘটনা এবার উঠল কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবার ময়নাতদন্তে কোনও রাজ্য সরকারি হাসপাতালে যেন না করা হয় তার আর্জি জানিয়েছেন। তাঁরা আদালতে দাবি করেছেন কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে যেন তাঁদের মেয়ের ময়নাতদন্ত করা হয়।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রয়েছে মামলার শুনানি। দুপুর ২টোর সময় শুনানি হওয়ার কথা। নাবালিকার পরিবার অভিযোগ করেছে রাজ্য সরকারি হাসপাতালে তাঁদের মেয়ের ময়নাতদন্ত হলে তথ্য লোপাট হতে পারে। সঠিক তথ্য না দেওয়া হতে পারে। সেকারণে তাঁরা কেন্দ্রীয় কোনও হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানিয়েছে।

High court

এর আগে পরিবারের তরফে দাবি করা হয়েছিল এই বিষয়টি। কিন্তু একাধিক কমান্ড হাসপাতাল জানিয়ে দেয় যে তার জন্য পর্যাপ্ত চিকিৎসক তাঁদের কাছে সেই। তাই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হযেছেন। আদালত নির্দেশ দিলে হয়তো তাঁদের মেয়ের ময়নাতদন্ত কেন্দ্রীয় হাসপাতালে করাতে বাধা তৈরি হবে না। মৃতার পরিবারের আইনজীবী জানিয়েছেন নিরপেক্ষতার কারণেই তাঁরা কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্য সরকারি কোনও হাসপাতালে ময়না তদন্ত সঠিকভাবে নাও হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ময়ানতদন্তের তথ্য সঠিক ভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। একাধিক তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যাতে প্রকৃত দোষীরা শাস্তি না পায় তার জন্য প্রভাব খাটানো হয়েছে ময়নাতদন্তের সময়ও এমনও অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+