আগুন লাগিয়ে দিয়েছিল ধর্ষকরাই, কিশোরীর জবানবন্দীর ভিত্তিতে খুনের মামলা

প্রতিবাদে মুখর কলকাতাবাসী,পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গে আসবে জাতীয় মহিলা কমিশন
সেই জবানবন্দীর ভিত্তিতেই এই ঘটনায় গ্রেফতার হওয়ায় দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার জন্য বারাকপুর আদালতে আর্জি জানানো হয়েছিল বলে বৃহস্পতিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এডি সিপি সন্তোষ নিম্বলকর জানিয়েছিলেন। সেই আর্জিতে সিলমোহর লাগিয়েছে আদালত। অভিযুক্ত রতন শীল ও মিন্টা শীলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হল।
পুলিশকে দেওয়া কিশোরীর ওই জবানবন্দী মৃত্যুকালীন জবানবন্দী হিসাবেই গণ্য হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, মধ্যমগ্রামের ধর্যণের ঘটনাটিতে ৬ জন অভিযুক্তই গ্রেফতার হয়েছে। তাদের নামে চার্জশিটও দেওয়া হয়েছে। মেয়েটির উপর হামলা ও হুমকির ঘটনাতেও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ভাল কাজের সার্টিফিকেট দিয়ে বাসুদেববাবু বলেন, পুলিশ তদন্তের কাজ ভাল করছে, তাই সিআইডি তদন্তের কথা ভাবাই হচ্ছে না।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications