কাটমানি-হুঁশিয়ারির ছায়া কলকাতা সংলগ্ন পুর এলাকায়! সরিয়ে দেওয়া হল উপপ্রধানকে

দুর্নীতির অভিযোগে অপসারিত কলকাতা সংলগ্ন রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান শান্তা সরকার।

অপসারিত কলকাতা সংলগ্ন রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান শান্তা সরকার। সূত্রের খবর অনুযায়ী দুর্নীতির অভিযোগেই এই অপসারণ। পুরসভার জন্য নতুন পরিচালন সমিতি গঠন করা হয়েছে। আপাতত পুরপ্রধান পল্লব দাস উপ পুরপ্রধানের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

 কাটমানি-র ছায়া কলকাতা সংলগ্ন পুর এলাকায়! সরিয়ে দেওয়া হল উপপ্রধানকে

রাজপুর সোনারপুর পুরসভায় পুরপ্রধান ছাড়াও ৫ জন চেয়ারম্যান ইন কাউন্সিল রয়েছেন। তাঁরা হলেন নজরুল আলি মণ্ডল, অমিতাভ চৌধুরী, কার্তিক বিশ্বাস, বিভাস মুখোপাধ্যায় এবং রঞ্জিত মণ্ডল।

 কাটমানি-র ছায়া কলকাতা সংলগ্ন পুর এলাকায়! সরিয়ে দেওয়া হল উপপ্রধানকে

সূত্রের খবর অনুযায়ী, অপসারিত উপ পুরপ্রধান শান্তা সরকারের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, মিউটেশন, বিল্ডিং প্ল্যান এবং কোদালিয়ায় প্রায় পাঁচশো বছরের পুরনো একটি দিঘি ভরাটের অভিযোগ উঠেছে। যদিও এবিষয়ে ফোনে কথা বলার চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি।

১৮ জুন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী কাটমানি এবং তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন জনপ্রতিনিধিদের। সেই বৈঠকে পুরসভার কাউন্সিলরা হাজির ছিলেন। তবে সেই বৈঠক থেকে সাংসদ, বিধায়কদেরও সতর্ক করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+