আবার দল পাল্টালেন সুব্রত! বিজেপিকে ঝটকা, তৃণমূল কংগ্রেসে উচ্ছ্বাস

ফের অর্জুন গড়ে ধাক্কা বিজেপির। সিং পরিবারে ফাটলের পর এবার গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে ফিরে গেলেন।

ফের অর্জুন গড়ে ধাক্কা খেল বিজেপি। সিং পরিবারে ফাটলের পর এবার গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় বিজেপির মায়া কাটিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন। সপ্তাহখানের আগে অর্জুন সিংয়ের আত্মীয় চন্দ্রভান সিং খাদ্যভবনে গিয়ে জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেছিলেন। এবার পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলে ফিরে যাওয়ায় সদস্য সংখ্যা দাঁড়াল ১৩-তে।

 মাস তিনেক আগে বিজেপিতে গিয়েছিলেন সুব্রত

মাস তিনেক আগে বিজেপিতে গিয়েছিলেন সুব্রত

জুন মাসে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন গাড়ুলিয়ার চেয়ারম্যান সুনীল সিং। তাঁর অভিযোগ বিজেপিতে গিয়ে উন্নয়নমূলক কাজ করা সম্ভবপর হচ্ছিল না। তাঁর আরও অভিযোগ বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সূত্রের খবর অনুযায়ী, হালিসহরে তৃণমূল পার্টি অফিসে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের হাত থেকে সুব্রত মুখোপাধ্যায় দলীয় পতাকা তুলে নেন।

 'দলবদলে ভাল নেই কেউই'

'দলবদলে ভাল নেই কেউই'

সূত্রের খবর অনুযায়ী, গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরা কেউই ভাল নেই। তিনি চান গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংও ঘরে ফিরে আসুন। দীর্ঘদিন তাঁরা একসঙ্গে দল করেছেন বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, পুলিশের ভয় দেখিয়ে এই দলবদল করানো হচ্ছে।

 গারুলিয়া পুরসভায় রাজনৈতিক অবস্থা

গারুলিয়া পুরসভায় রাজনৈতিক অবস্থা

বর্তমানে গারুলিয়ায় ২১ কাউন্সিলর রয়েছেন। গত পুরসভা নির্বাচনে এই পুরসভায় তৃণমূল জয়লাভ করেছিল ১৯ টি আসনে। জুন মাসে এঁদের মধ্যে
চেয়ারম্যান সুনীল সিং সহ ১২ জন বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভার দখল পায় বিজেপি। তবে তিন মাসের মধ্যেই ঘরে ফিরে গিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর। দিন দশেক আগে তৃণমূলে ফিরে গিয়েছেন চন্দ্রভান সিং। এবার সুব্রত মুখোপাধ্যায় ফেরায় গাড়ুলিয়া পুরসভায় তৃণমূল কাউন্সিলর সংখ্যা ১৩। অন্যদিকে বিজেপির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়াল ৭-এ। বাকি এক কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+